Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নিট তুলে নেওয়া হোক, চিকিৎসা শিক্ষায় রাজ্যকে ক্ষমতা দেওয়া হোক, দাবি থালাপতির

নিট তুলে নেওয়া হোক, চিকিৎসা শিক্ষায় রাজ্যকে ক্ষমতা দেওয়া হোক, দাবি থালাপতির

Online Desk জুলাই 22, 2026
THALAPATI.jpg

ওঙ্কার ডেস্ক: নিট কেলেঙ্কারির পরেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, তিনি এই অনিয়মের বিরুদ্ধে। শিক্ষা ব্যবস্থায় এই অরাজকতার বিরুদ্ধেও তিনি আওয়াজ তুলেছিলেন। এবার থলপতি বিজয় জানালেন, তাঁরা কেবল নিট পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধেই নন, বরং তাঁদের দাবি, মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষাটিই পুরোপুরি বাতিল করা হোক এবং চিকিৎসা শিক্ষা সংক্রান্ত বিষয়ে রাজ্যগুলিকে পূর্ণ ক্ষমতা দেওয়া হোক। সেই সঙ্গেই টিভিকে জানিয়েছে, এই বিষয়ে তাদের অবস্থান আপসহীন ও দৃঢ়।
টিভিকে তাদের বিবৃতিতে কোনও দলের নাম না নিলেও প্রধান বিরোধী দল ডিএমকে-কে নিশানা করেছে তা বলাই যায়। টিভিকে জানিয়েছে, তারা কখনওই ভোটের জন্য মানুষকে বিভ্রান্ত করতে নিট বাতিলের মতো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ‘প্রতারণামূলক রাজনীতি’ করবে না। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ক্ষমতায় এলে নিট বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিল ডিএমকে।
নিট প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল দেশ। শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে আওয়াজ তুলছেন আপামর দেশবাসী। বিরোধীদের বিরুদ্ধে ছাত্রদের অসন্তোষকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছে শাসক দল। এই ডামাডোলের মাঝেই সামনে এল বিজয়ের দলের অবস্থান।
উল্লেখ্য, গত ৩ মে নিট ইউজির পরীক্ষা নিয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। প্রায় ২৩ লক্ষ পড়ুয়া এই পরীক্ষায় বসেন। পরীক্ষার কয়েকদিন পরেই সন্দেহ দানা বাঁধে, রাজস্থানে ফাঁস হয়েছে প্রশ্নপত্র। জানা যায়, পরীক্ষার অন্তত একমাস আগে কিছু ছাত্রছাত্রীর হাতে এসেছিল একটি সম্ভাব্য প্রশ্নপত্র। ২১ জুন পুনরায় পরীক্ষা নেওয়া হয়।

Post Views: 49

Continue Reading

Previous: রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই দুর্যোগের আশঙ্কা
Next: বাংলাই বিজেপির অন্যতম রাজনৈতিক অগ্রাধিকার, স্পষ্ট বার্তা নিতিন নবীনের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.