ওঙ্কার ডেস্ক: গত কয়েকদিন ধরে প্রায় রোজই বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সেইমতো বুধবারেও একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।
বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝড়ো হাওয়া।
বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও। সকাল থেকেই কলকাতার আকাশ ঘন মেঘে ঢাকা। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টি হলেও বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে বজায় থাকবে গরমের অস্বস্তি।
অন্যদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, কোচবিহার সহ প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।