Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অসুস্থ সোনমকে দেখতে হাসপাতালে জেপি নাড্ডা, জিতেন্দ্র

অসুস্থ সোনমকে দেখতে হাসপাতালে জেপি নাড্ডা, জিতেন্দ্র

Online Desk জুলাই 22, 2026
jp-nadda-sonam.jpg

ওঙ্কার বাংলা: মঙ্গলবারই দিল্লির সফদরজং হাসপাতাল থেকে মেদান্তে ভর্তি করা হয়েছে সমাজকর্মী সোনম ওয়াংচুককে। আদালতের নির্দেশের পরই হাসপাতাল বদল হয়েছে। তবে অন্য হাসপাতালে রেফার করা হলেও এখনও অনশন ছাড়েননি শিক্ষাবিদ। অনশনের ২৬ দিনের মাথায় মঙ্গলবার মাঝরাতে তাঁর সঙ্গে দেখা করতে আসেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং।
সূত্রের খবর, দুই মন্ত্রী সোনমের স্বাস্থ্যের খোঁজ নেন, কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। জানা যাচ্ছে, সোনমের সঙ্গেও কথা বলেছেন তাঁরা। অনশনের ২৬ দিনের মাথায় কেন্দ্রীয় প্রতিনিধিদের সোনম সাক্ষাৎ রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
নিট পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে আন্দোলন করছেন শিক্ষাবিদ তথা সমাজকর্মী সোনম ওয়াংচুক। ২১ দিন যন্তর মন্তরে অনশনের পর গত শনিবার তাঁকে জোর করে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে সফদরজং হাসপাতালে ভর্তি করে পুলিশ। তারপর ২০ জুলাই সংসদ ভবন অভিযানে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করা হয়। টিয়ার গ্যাস ফেলা হয়।
উল্লেখ্য, সোনমের সমর্থনে গত কয়েকদিন ধরে রাজধানীতে যে আন্দোলন চলছে তা জাতীয় রাজনীতির অভিমুখ বদলে দিয়েছে। দিল্লির রাজপথ আরও একবার আন্দোলনে মুখরিত হয়েছে।

Post Views: 51

Continue Reading

Previous: দেশে ফিরছেন তরুণ প্রজন্মের স্বপ্নের নেত্রী
Next: রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই দুর্যোগের আশঙ্কা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.