Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভাস্কো দা গামা ১১ মাসে ভারতে পৌঁছেছিলেন, মণিপুরে পৌঁছাতে প্রধানমন্ত্রীর সময় লেগেছে ২ বছর, মোদীকে আক্রমণ খাড়গের

ভাস্কো দা গামা ১১ মাসে ভারতে পৌঁছেছিলেন, মণিপুরে পৌঁছাতে প্রধানমন্ত্রীর সময় লেগেছে ২ বছর, মোদীকে আক্রমণ খাড়গের

Online Desk ফেব্রুয়ারি 4, 2026
modi-kharge.jpg

ওঙ্কার ডেস্ক: জাতি হিংসায় বিধ্বস্ত হয়েছে উত্তর-পূর্বের রাজ্য মণিপুর। বিরোধীরা বার বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ওই রাজ্যে যাওয়ার জন্য দাবি তুলেছিলেন। মোদী মণিপুরে গিয়েছেন যদিও দু বছর পর। এবার এই বিষয়টি নিয়ে রাজ্যসভায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তুললেন ভাস্কো দা গামার প্রসঙ্গও।

বুধবার রাজ্যসভায় খাড়গে বলেন, ১৫ শতকে ভাস্কো দা গামার পর্তুগাল থেকে ভারতে পৌঁছাতে মাত্র ১১ মাস সময় লেগেছিল। তিনি প্রশ্ন তোলেন, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন দিল্লি থেকে জাতিদাঙ্গা বিধ্বস্ত মণিপুরে যেতে দু’বছর সময় নিয়েছিলেন? কংগ্রেস সভাপতি বলেন, ‘ভাস্কো দা গামা এবং ক্রিস্টোফার কলম্বাস যথাক্রমে ১১ মাস এবং দুই মাস সময় নিয়েছিলেন নতুন পৃথিবী আবিষ্কার করতে, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী দিল্লি থেকে মণিপুরে যেতে দুই বছর সময় নিয়েছেন।’

মোদীকে নিশানা করে খাড়গে বলেন, ‘আপনি কি এভাবেই উত্তর-পূর্ব এবং দেশের জন্য আপনার উদ্বেগ প্রকাশ করেন?’ সংসদের উচ্চকক্ষে উত্তর-পূর্ব রাজ্য সম্পর্কে কেন্দ্রের নীতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি দাবি করেন, মণিপুর যখন পুড়ছিল, তখন সরকার চুপ ছিল। খাড়গে বলেন, ‘দুটি সম্প্রদায়ের মধ্যে জাতিগত হিংসার ফলে ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, ৭০,০০০ এরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন। আপনারা মণিপুরকে সামরিক অঞ্চলে পরিণত করেছেন।’ এদিন কংগ্রেস সভাপতির ভাষণ দেওয়ার সময়ই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মণিপুরে রাষ্ট্রপতি শাসন তুলে নেওয়ার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করে। যা প্রায় এক বছর ধরে লাগু ছিল উত্তরপূর্বের রাজ্যটিতে।

Post Views: 53

Continue Reading

Previous: ‘দরকার হলে সময়সীমা বাড়ানো হবে, এসআইআর মামলায় পর্যবেক্ষণ প্রধান বিচারপতির
Next: চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে ইউনুসকে দেশদ্রোহী আখ্যা অর্থনীতিবিদ আনু মহম্মদের

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.