Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘দরকার হলে সময়সীমা বাড়ানো হবে, এসআইআর মামলায় পর্যবেক্ষণ প্রধান বিচারপতির

‘দরকার হলে সময়সীমা বাড়ানো হবে, এসআইআর মামলায় পর্যবেক্ষণ প্রধান বিচারপতির

Online Desk ফেব্রুয়ারি 4, 2026
wwww

ওঙ্কার ডেস্কঃ বুধবার নজির গড়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথমবার কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিমকোর্টে সওয়াল করলেন। এসআইআরের সুপ্রিম শুনানিতে প্রধান বিচারপতির সামনে কমিশনের একাধিক তুঘলকি সিদ্ধান্তের কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার শুনানির পর প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, সুপ্রিম কোর্ট যদি মনে করে তাহলে পশ্চিমবঙ্গে বাড়তে পারে এসআইআরের সময়সীমা। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি। সেই দিন মুখ্যমন্ত্রী চাইলে ফের আদালতে উপস্থিত হয়ে নিজের বক্তব্য জানাতে পারেন বলেও জানিয়েছেন প্রধান বিচারপতি।

এসআইআর ইস্যুতে বাংলা ও বাংলার মানুষের হয়রানি, ও কমিশনের অরাজকতা আদালতে তুলে ধরলেন। বিচারপতিরা তাঁর কথা শোনেন। প্রায় ৫ মিনিট ধরে শীর্ষ আদালতে সওয়াল করেন মমতা। জানান, সুপ্রিম কোর্টের নির্দেশের পরও জাতীয় নির্বাচন কমিশন আধার কার্ড গ্রহণ করছে না! নামের বানান ভুলে ভোটারদের শুনানিতে ডেকে পাঠাচ্ছে কমিশন। বিয়ের পর মেয়েদের পদবি বদলালেও ডাকা হচ্ছে তাঁদের।

মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি বলেন, “দরকার হলে সময় বাড়াব, দেখছি। সোমবার আবার শুনানি। বাংলার মানুষের হয়ে মুখ্যমন্ত্রী অনেকটা বলেছেন। সোমবারও তিনি চাইলে আসতে পারেন। সবচেয়ে বড় কথা, বাংলার মানুষের হয়ে উনি বলতে পারলেন।” বুধবার শুনানির পর উভয়পক্ষকে নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট।

Post Views: 164

Continue Reading

Previous: নলেন গুড়ের চাহিদা মেটাতে গাছে উঠছেন মহিলা শিউলি
Next: ভাস্কো দা গামা ১১ মাসে ভারতে পৌঁছেছিলেন, মণিপুরে পৌঁছাতে প্রধানমন্ত্রীর সময় লেগেছে ২ বছর, মোদীকে আক্রমণ খাড়গের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.