Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বৃহস্পতি সকালে ফের রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ বিজয়ের, সরকার গড়ার আর্জি

বৃহস্পতি সকালে ফের রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ বিজয়ের, সরকার গড়ার আর্জি

Online Desk মে 7, 2026
vijay.jpg

ওঙ্কার ডেস্ক: সরকার গড়ার আর্জি জানিয়ে ফের রাজ্যপালের সঙ্গে সাক্ষাত করলেন থলপতি বিজয়। বৃহস্পতিবার সকালে তামিলনাড়ুর লোকভবনে গিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের কাছে তিনি দাবি করেন, সংখ্যাগরিষ্ঠ আসন তাঁর হাতে রয়েছে। তাই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ সম্পন্ন করা হোক। যদিও রাজ্যপাল তাঁর সংখ্যাগরিষ্ঠতা থাকার বিষয়ে দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে গত ৪ মে। দক্ষিণের এই রাজ্যের বিধানসভায় মোট আসন ২৩৪টি। সরকার গড়তে দরকার ১১৮ জন বিধায়ক। কিন্তু বিজয়ের দল টিভিকে পেয়েছে ১০৮টি আসন। আরও ১০টি আসন দরকার সরকার গড়তে গেলে। তবে কংগ্রেস ইতিমধ্যে বিজয়কে সমর্থনের কথা জানিয়েছে। হাত শিবিরের রয়েছে পাঁচটি আসন। ফলে আরও পাঁচ বিধায়ক দরকার। সেকারণেই রাজ্যপাল জানান, বিজয় বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারবেন না। বৃহস্পতিবার সকালে তিনি লোকভবনে গিয়ে তিনি ফের দাবি করেন, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন তাঁর রয়েছে। এমনকি আস্থা ভোটেও তিনি রাজি।

পাঁচ আসন কম থাকা সত্ত্বেও কী ভাবে বিজয় সরকার গড়ার আর্জি জানাচ্ছেন? রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, বাম দলের বিধায়করা বিজয়কে সমর্থন করতে পারেন। এ ছাড়া ডিএমকের জোটসঙ্গী ভিসিকে এবং বিজেপির জোটসঙ্গী পিএমকের তরফ থেকেও সমর্থন মিলতে পারে। ফলে বিজয় ১২৩ বিধায়কের সমর্থন নিজের দিকে টেনে আনতে পারেন। তামিলনাড়ুর রাজ্যপাল বিজয়ের সংখ্যাগরিষ্ঠতা মেনে নিয়ে আস্থা ভোটের ডাক দিতে পারেন। তবে সেই কাজ বৃহস্পতিবার সম্পন্ন হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। কবে সরকার গঠিত হয় আপাতত সেদিকেই নজর তামিলবাসীর।

Post Views: 72

Continue Reading

Previous: সিঙ্গুর মামলায় টাটাদের ক্ষতিপূরণে ৮ সপ্তাহের স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের
Next: নতুন সরকার আসতেই শুভেচ্ছার পাশাপাশি ব্যান ও বিভাজন নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেবের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.