Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘তুমি কালো…’ পরকীয়ার পথের কাঁটা সরাতে স্বামীকে খুন মধ্যপ্রদেশের মহিলার

‘তুমি কালো…’ পরকীয়ার পথের কাঁটা সরাতে স্বামীকে খুন মধ্যপ্রদেশের মহিলার

Online Desk এপ্রিল 10, 2026
police.jpg

ওঙ্কার ডেস্ক: ‘তুমি কালো, আমার যোগ্য নও’, প্রায় সময় এমন কথা বলতেন স্বামীকে। জড়িয়ে পড়েছিলেন অন্য এক পুরুষের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে। আর পথের কাঁটা সরাতে স্বামীকে খুন করলেন ওই মহিলা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ধর জেলায়।
রিপোর্ট অনুসারে, নিহত যুবকের নাম দেবকৃষ্ণ। আর অভিযুক্ত মহিলার নাম প্রিয়াঙ্কা। দেবকৃষ্ণের বোন জ্যোতির অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর ভাইয়ের দাম্পত্য জীবনে তিক্ততা শুরু হয়েছিল। প্রায়শই ২৭ বছর বয়সী প্রিয়াঙ্কা দেবকৃষ্ণকে খোঁটা দিয়ে বলতেন, “তুমি কালে, আমার যোগ্য নও।” জ্যোতির দাবি, প্রিয়াঙ্কা এমন সব অনুষ্ঠানে যেতেন যেখানে তাঁর প্রেমিক হাজির থাকতেন। আর এই বিষয়টি মেনে নিতে পারতেন না দেবকৃষ্ণ। তিনি আপত্তি করলে বাড়িতে ঝামেলা হতো। ২০২০ সাল থেকেই প্রিয়াঙ্কা পরকীয়ায় জড়িত বলে অভিযোগ জ্যোতির। গোন্ডিখেড়া চরণ গ্রামে গভীর রাতে এই হত্যাকণ্ডের ঘটনাটি ঘটে বলে জানায় পুলিশ। প্রাথমিকভাবে প্রিয়াঙ্কা এটিকে ডাকাতির ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তদন্তকারীরা বাড়ি থেকেই দেবকৃষ্ণের দেহ উদ্ধার করেন।

প্রিয়াঙ্কা পুলিশের কাছে দাবি করেন, ৩-৪ জন অজ্ঞাতপরিচয় লোক বাড়িতে ঢুকে দম্পতিকে আলাদা আলাদা ঘরে আটকে রাখে। তারাই তাঁর স্বামীকে হত্যা করে প্রায় ৩ লক্ষ টাকার গয়না ও ৫০,০০০ টাকা নগদ নিয়ে পালিয়ে যায়। তবে পুলিশ খুব শীঘ্রই তার বয়ান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। চুরি যাওয়া গয়না বাড়ির ভেতর থেকে উদ্ধার হলে ডাকাতির দাবি নিয়ে সন্দেহ হয়। পুলিশ জানায়, দেবকৃষ্ণের আঘাতের ধরন দেখে মনে হচ্ছিল এটি একটি পরিকল্পিত হামলা। কোনো আকস্মিক চুরির ঘটনা নয়। তদন্তকারীরা জানতে পেরেছেন, প্রিয়াঙ্কার প্রেমিক কমলেশ এই হত্যাকাণ্ড ঘটাতে সুরেন্দ্র নামে এক ব্যক্তিকে প্রায় ১ লক্ষ টাকা দিয়েছিল। যদিও ঘটনার পর থেকে সুরেন্দ্র পলাতক। প্রিয়াঙ্কা এবং কমলেশ দুজনকেই গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত আরও চলছে।

Post Views: 102

Continue Reading

Previous: ইসলামাবাদে কড়া নিরাপত্তা, ইরান-আমেরিকা বৈঠক ঘিরে তীব্র উত্তেজনা
Next: তৃণমূলের মাইক বাজানোকে কেন্দ্র করে বিক্ষোভ বারাসাতে

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.