Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘স্বামী মেয়েকে কেন বেশি ভালবাসতো?’, উত্তরপ্রদেশে ৩ বছরের শিশুকে খুন সৎ মায়ের

‘স্বামী মেয়েকে কেন বেশি ভালবাসতো?’, উত্তরপ্রদেশে ৩ বছরের শিশুকে খুন সৎ মায়ের

Online Desk ফেব্রুয়ারি 26, 2026
death.jpg

ওঙ্কার ডেস্ক: সৎ মায়ের হাতে খুন তিন বছর বয়সী শিশু। উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় ওই শিশুকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। অভিযুক্ত মহিলার দাবি, তাঁর স্বামী তাঁর চেয়ে বেশি মেয়েকে ভালবাসতেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোরক্ষপুরের বিজরাহা গ্রামে এই ঘটনা ঘটেছে। ওই গ্রামের বাসিন্দা পূজা মৌর্য। অভিযোগ, ওই মহিলা বুধবার গভীর রাতে কুড়ুল দিয়ে শিশুটির ঘাড়ে কোপ মারেন। ফলে ঘটনাস্থলেই নাবালিকার মৃত্যু হয়। ঘটনার পর পালানোর চেষ্টা করেন মহিলা। সেই সময় তাঁকে হাতেনাতে ধরেন স্বামী ত্রিবেণী মৌর্য। পরে পুলিশের হাতে স্ত্রীকে তুলে দেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ত্রিবেণীর প্রথম স্ত্রী লক্ষ্মী কয়েক বছর আগে মারা যান। এর পর তিনি পূজাকে বিয়ে করেন। প্রথম স্ত্রীর একটি কন্যা ছিল। পূজা শিশুটিকে প্রথমে দেওয়ালে আঘাত করে এর পরে কুড়ুল দিয়ে কুপিয়ে তার ঘাড় কেটে ফেলে। প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠে ত্রিবেণী মেয়েকে রক্তাক্ত ও নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। এদিকে পূজা তার স্বামীকে দেখে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু ধরা পড়ে যান।

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের পূজা জানিয়েছেন তিনি শিশুটিকে ঈর্ষা করতেন। কারণ হিসেবে তাঁর দাবি, স্বামী তাঁর চেয়ে বেশি শিশুকে ‘ভালবাসত’। পুলিশি জেরায় পূজা জানিয়েছেন, ‘আমার মনে হয়েছিল যেন সে আমাকে বিয়ে করেছে শুধুমাত্র সন্তানের দেখাশোনার জন্য … সে কোনও স্ত্রী চায়নি বরং তার মেয়ের যত্ন নেওয়ার জন্য কাউকে চেয়েছিল।’ এক ঊর্ধ্বতন পুলিশ কর্তা জানিয়েছেন, পূজাকে সংশোধনাগারে পাঠানো হয়েছে।

Post Views: 158

Continue Reading

Previous: শিশু সাংসদদের নির্বাচনে, নামলো খুদে কেন্দ্রীয় বাহিনী
Next: ভারতীয় পোষাকে মোদীকে আলিঙ্গন নেতিনয়াহুর; হিন্দি ভাষায় লিখলেন ক্যাপশন

সম্পর্কিত গল্প

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.