Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • শিশু সাংসদদের নির্বাচনে, নামলো খুদে কেন্দ্রীয় বাহিনী

শিশু সাংসদদের নির্বাচনে, নামলো খুদে কেন্দ্রীয় বাহিনী

Online Desk ফেব্রুয়ারি 26, 2026
S.24-VOTE-SCHL-PORTAL-2.png

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ চব্বিশ পরগনা :
২০২৬ বিধানসভা ভোটের আবহে নজির পাথরপ্রতিমার উত্তরাবাদ প্রাথমিক বিদ্যালয়ে । হল শিশু সাংসদদের নির্বাচন, নামলো খুদে কেন্দ্রীয় বাহিনী।
২০২৬ সালের বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। রাজ্য জুড়ে যখন ভোটের প্রস্তুতি তুঙ্গে, ঠিক সেই সময় গণতন্ত্রের এক অনন্য চর্চার নজির গড়ল পাথরপ্রতিমার উত্তরাবাদ প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের শিশু সংসদ নির্বাচনে দেখা গেল চমকপ্রদ আয়োজন—সেনা জওয়ানের উপস্থিতিতে সম্পূর্ণ নিয়মকানুন মেনে অনুষ্ঠিত হল ভোটগ্রহণ।

বিদ্যালয় সূত্রে জানা যায়, গণতান্ত্রিক মূল্যবোধ ছোটবেলা থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচন প্রক্রিয়ায় ছিল মনোনয়ন জমা, প্রতীক বরাদ্দ, প্রচারপর্ব, এমনকি নির্দিষ্ট দিনে নীরবতা পালনের নিয়মও। ১২ জন প্রার্থী এই ভোটে অংশগ্রহণ করেছে । ভোটের দিন স্কুল প্রাঙ্গণে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়। শৃঙ্খলা বজায় রাখতে উপস্থিত ছিলেন প্রতীকী সেনা জওয়ানরা।
ভোটগ্রহণ হয় সম্পূর্ণ ব্যালট পদ্ধতিতে। ছাত্রছাত্রীরা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে। আদর্শ উচ্চ মাধ্যমিক হাই স্কুলের শিক্ষিকারা দায়িত্ব পালন করেন প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারের ভূমিকায়। ভোটগণনা শেষে ঘোষণা করা হয় শিশু সংসদের ফলাফল।

ভোটের মাধ্যমে নির্বাচিত হয় শিশু সংসদের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সচিবসহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সদস্যরা। নির্বাচিত প্রতিনিধিরা বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, শৃঙ্খলা রক্ষা এবং সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক।
বিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, এভাবেই ছোটবেলা থেকে গণতন্ত্রের চর্চা শুরু হলে ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে নতুন প্রজন্ম।
২০২৬ সালের বিধানসভা ভোটের আবহে এই শিশু সংসদ নির্বাচন যেন এক অন্য বার্তা দিল—গণতন্ত্রের শিক্ষা শুরু হোক শৈশব।

Post Views: 185

Continue Reading

Previous: এনসিইআরটি-র পাঠ্যবইকে সম্পূর্ণ নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট
Next: ‘স্বামী মেয়েকে কেন বেশি ভালবাসতো?’, উত্তরপ্রদেশে ৩ বছরের শিশুকে খুন সৎ মায়ের

সম্পর্কিত গল্প

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.