Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • এনসিইআরটি-র পাঠ্যবইকে সম্পূর্ণ নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট

এনসিইআরটি-র পাঠ্যবইকে সম্পূর্ণ নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট

Online Desk ফেব্রুয়ারি 26, 2026
supreme-1280.jpg

ওঙ্কার ডেস্ক: এনসিইআরটি-র অষ্টম শ্রেণির পাঠ্যবই নিয়ে সম্প্রতি বিতর্ক তৈরি হয়েছে। সমাজবিজ্ঞানের ওই বইয়ে থাকা ‘বিচারব্যবস্থায় দুর্নীতির অধ্যায়’ নিয়ে মূলত বিতর্ক। যা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের তরফে ওই বইকে নিষিদ্ধ ঘোষণা করা হল।
নির্দেশে শীর্ষ আদালত জানিয়েছে, সমস্ত জায়গা থেকে অর্থাৎ অনলাইন, স্কুল ও বিভিন্ন দোকানেও এই বইয়ের কপি সরবরাহ করা যাবে না। দ্রুত সেই বিষয়টা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু দেশ নয়, বিদেশেও এই বই নিষিদ্ধ করা হয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী, বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চ এমনটাই নির্দেশ দিয়েছেন। পাশাপাশি এনসিইআরটি-র ডিরেক্টর ও স্কুল শিক্ষা দফতরের সেক্রেটারিকে শো-কজ নোটিসও পাঠিয়েছে সর্বোচ্চ আদালত। গোটা ঘটনায় সুপ্রিম কোর্টের কাছে ক্ষমা চেয়েছে কেন্দ্রীয় সরকার।
বৃহস্পতিবার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বলেন, ‘কারা এই সিলেবাস তৈরি করেছে? দায়ী কে তা খুঁজে বের করা আমার কর্তব্য। দোষীরা অবশ্যই শাস্তি পাবে। আমরা এই মামলা এখনই বন্ধ করছি না।’ পাঠ্য পুস্তকে এই ধরনের বিষয়বস্তু বিচার বিভাগ সম্পর্কে মানুষের ধারণার উপর প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্টের তিন বিচারপতি বেঞ্চের পর্যবেক্ষণ, বিচার বিভাগকে অপমানিত করার লক্ষ্যে এটি ‘গভীর, সুপরিকল্পিত ষড়যন্ত্র’। আদালত জানায়, ‘যদি এটা নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে সাধারণের এবং তরুণদের মনে বিচারব্যবস্থার পবিত্রতা ক্ষুণ্ণ হবে।’

Post Views: 165

Continue Reading

Previous: বিরোশে’র বিয়েতে এলাহি আয়োজন, তেলুগু মতে ইতিমধ্যেই সেরেছেন বিয়ে, সন্ধ্যায় নিয়ম মেনে হবে কোডাভা নিয়মে বিয়ে
Next: শিশু সাংসদদের নির্বাচনে, নামলো খুদে কেন্দ্রীয় বাহিনী

সম্পর্কিত গল্প

MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.