Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মেয়ে পাকিস্তানে গিয়েছিলেন, জানতেন না জ্যোতির বাবা

মেয়ে পাকিস্তানে গিয়েছিলেন, জানতেন না জ্যোতির বাবা

Online Desk মে 21, 2025
20250521_121836.jpg

ওঙ্কার ডেস্ক: ‘গুপ্তচর’ জ্যোতি মালহোত্রা যে পাকিস্তানে গিয়েছিলেন তা জানতেন না তাঁর পরিবার। এমনটাই জানিয়েছেন জ্যোতি মালহোত্রার বাবা হরিশ মালহোত্রা। সর্ব ভারতীয় এক সংবাদ মাধ্যমে এই দাবি করেছেন তিনি।

তদন্তকারীদের জ্যোতি মলহোত্রা জানিয়েছেন তিনি দু’বার পাকিস্তানে গিয়েছিলেন। কিন্তু তাঁর বাবার দাবি, মেয়ে যে পাকিস্তানে গিয়েছিলেন তা জানতেন না তিনি। উল্লেখ্য, জ্যোতি মালহোত্রা গ্রেফতার হওয়ার পর তাঁর বাবা হরিশ মালহোত্রা জানিয়েছিলেন, কেউ পাকিস্তানে যেতেই পারে ঘুরতে। এমনকি বন্ধু থাকলে ফোনও করতে পারে। কিন্তু এ বার আগের অবস্থান থেকে সরে এসে ভিন্ন কথা বললেন হরিশ। মঙ্গলবার এক সংবাদমাধ্যমকে হরিশ বলেন, তাঁর মেয়ে জ্যোতি তাঁকে জানিয়েছিলেন যে সে দিল্লি যাচ্ছে। কিন্তু সেখান থেকে কোথায় কোথায় গেছে তা তিনি জানতেন না।

পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গত ১৬ মে হরিয়ানার হিসার থেকে গ্রেফতার হয়েছেন ইউটিউবার জ্যোতি মালহোত্রা। ৩৩ বছর বয়সী এই ইউটিউবার ভিডিও তৈরির আড়ালে পাক গুপ্তচর হিসেবে কাজ করতেন বলে অভিযোগ। পুলিশি জেরায় জ্যোতি জানিয়েছেন, তিনি ২০২৩ সালে দিল্লিতে পাকিস্তান হাই কমিশনে গিয়েছিলেন দেশটিতে যাওয়ার জন্য ভিসা পেতে। তখনই রহিম নামের পাক কর্তার সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর। পাকিস্তানে গিয়ে পাক গোয়েন্দাদের সংস্পর্শে আসেন জ্যোতি। পাকিস্তান লস্কররের ঘাঁটতে তাঁর গুপ্তচর হওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়েছিল বলে সূত্রের দাবি।

Post Views: 104

Continue Reading

Previous: ‘গুপ্তচর’ জ্যোতির ডায়েরিতে কী লেখা? উদ্ধার করল পুলিশ
Next: ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ২৬ জনের বেশি মাওবাদী

সম্পর্কিত গল্প

MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026

You may have missed

MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.