Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ২৬ জনের বেশি মাওবাদী

ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ২৬ জনের বেশি মাওবাদী

Online Desk মে 21, 2025
20250416_095723.jpg

ওঙ্কার ডেস্ক: নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ফের মৃত্যু হল অন্তত ২৬ জন মাওবাদীর। ছত্তিশগড়ের নারায়ণপুর-বিজাপুর সীমানায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বড় ধরণের সংঘর্ষে এই ঘটনা ঘটে।

বুধবার পুলিশের তরফে সংবাদ সংস্থাকে জানানো হয়েছে, ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় নিরাপত্তা বাহিনী এবং নকশালদের মধ্যে সংঘর্ষের ফলে হতাহতের ঘটনা ঘটেছে। এক পুলিশ কর্তা বলেন, ‘আমাদের দল নকশালদের আস্তানার কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাঁরা নির্বিচারে গুলি চালানো শুরু করে। পুলিশের তরফে পাল্টা জবাব দেওয়া হয়। সেই অভিযানে ২৬ জনেরও বেশি মাওবাদী নিহত হয়।’ ঘটনাস্থল থেকে অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

উপ-মুখ্যমন্ত্রী বিজয় শর্মা এদিন বলেন, ‘চারটি জেলার পুলিশের জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) এর একটি যৌথ দল নকশাল বিরোধী অভিযানে বের হওয়ার পর আভুজমাদ এবং ইন্দ্রাবতী জাতীয় উদ্যান এলাকার মধ্যবর্তী ঘন জঙ্গলে এই সংঘর্ষ ঘটে।’ উল্লেখ্য, গত সপ্তাহে, ছত্তিশগড়-তেলেঙ্গানার কারেগুট্টালু পাহাড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩১ জন নকশাল নিহত হয়েছিলেন। প্রসঙ্গত, দেশ মাওবাদী মুক্ত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ দিনক্ষণ বেঁধে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ২০২৬ সালের ৩১ মার্চের আগে দেশ নকশালমুক্ত হবে।’ মোদী সরকারের সেই সিদ্ধান্ত কার্যকর করতে কাজ করছে নিরাপত্তা বাহিনী।

Post Views: 244

Continue Reading

Previous: মেয়ে পাকিস্তানে গিয়েছিলেন, জানতেন না জ্যোতির বাবা
Next: কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ফ্রান্সে পৌঁছলেন ঐশ্বর্যা রাই বচ্চন, লাল গালিচায় হাঁটবেন ঐশ্বর্যা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.