Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ফ্রান্সে পৌঁছলেন ঐশ্বর্যা রাই বচ্চন, লাল গালিচায় হাঁটবেন ঐশ্বর্যা

কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ফ্রান্সে পৌঁছলেন ঐশ্বর্যা রাই বচ্চন, লাল গালিচায় হাঁটবেন ঐশ্বর্যা

Online Desk মে 21, 2025
cryfhuju.png

ওঙ্কার ডেস্ক: বলিউড অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন পৌঁছে গিয়েছেন ফ্রান্সের নিস শহরে। সঙ্গে রয়েছেন মেয়ে আরাধ্যাও। কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে এ বছরও তাঁরা হাজির হয়েছেন লাল গালিচায়। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে বিমানবন্দরে তাঁদের পৌঁছনোর ভিডিও।
ভিডিওতে দেখা যাচ্ছে, নীল কোট ও সাদা টপ পরে ঐশ্বর্যা চলেছেন আরাধ্যার সঙ্গে। এক ব্যক্তি তাঁদের স্বাগত জানান এবং আরাধ্যাকে উপহার দেন। ঐশ্বর্যাও হাসিমুখে তাঁর সঙ্গে কথা বলেন। জানা গিয়েছে, এ বছর মে মাসের ২১ ও ২২ তারিখে লোরিয়াল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে লাল গালিচায় হাঁটবেন ঐশ্বর্যা। এই নিয়ে ২২তম বার তিনি কান উৎসবে রেড কার্পেটে হাঁটতে চলেছেন। ২০০২ সালে ‘দেবদাস’ ছবির স্ক্রিনিংয়ের সময় প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন ঐশ্বর্যা। সঙ্গে ছিলেন শাহরুখ খান ও পরিচালক সঞ্জয় লীলা বনসালি। ঐশ্বর্যার হলুদ-সোনালি শাড়ি ও গয়নায় সেবার নজর কেড়েছিলেন সকলে। এই বছর কান উৎসবে আরও একাধিক ভারতীয় তারকার উপস্থিতি রয়েছে। পরিচালক পায়েল কাপাডিয়া রয়েছেন উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের বিচারক প্যানেলে।
অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও সিমি গারেওয়াল এসেছেন ‘অরণ্যের দিনরাত্রি’ ছবির রিস্টোরড সংস্করণের স্ক্রিনিংয়ে। করণ জোহর ও নীরজ ঘায়ওয়ান তাঁদের ছবি ‘হোমবাউন্ড’ নিয়ে হাজির হয়েছেন কানে’র মঞ্চে। রয়েছেন জাহ্নবি কাপুর ও ইশান খট্টরও।

Post Views: 275

Continue Reading

Previous: ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ২৬ জনের বেশি মাওবাদী
Next: বদল হল রাজ চক্রবর্তীর হিন্দি সিরিজের নাম, নতুন কি নাম রাখলেন পরিচালক?

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.