Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বস্তারে আত্মসমর্পণ করলেন ৩০ মাওবাদী

বস্তারে আত্মসমর্পণ করলেন ৩০ মাওবাদী

Online Desk আগস্ট 28, 2025
mao1280-gg.jpg

ওঙ্কার ডেস্ক: বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। ছত্তিশগড়ে বস্তার অঞ্চলে আত্মসমর্পণ করলেন ৩০ জন মাওবাদী। ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা এদিন মাওবাদীদের আত্মসমর্পণের কথা জানিয়েছেন। আত্মসমর্পণকারী প্রত্যেককে
পুনর্বাসন দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। মাওবাদীদের স্বাভাবিক জীবনে ফেরার জন্য বার্তা দেন বিজয় শর্মা।

মাওবাদীদের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কড়া অবস্থান নিয়েছে। মাওবাদী অধ্যুষিত এলাকায় ডেরা লক্ষ্য করে হামলা চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। সেই সঙ্গে স্বাভাবিক জীবন যাপনে ফিরতে ইচ্ছুক মাওবাদীদের আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়েছে। ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী বিজয় এদিন সংবাদ সংস্থাকে বলেন, ‘সরকার যে পুনর্বাসন নীতি এবং উন্নয়নমূলক প্রকল্প নিয়েছে, সে জন্যই মাওবাদীরা আত্মসমর্পণ করেছেন।’ এই নিয়ে গত কয়েক মাসে অর্ধ শতাধিক মাওবাদী আত্মসমর্পণ করেছেন। প্রকৃত হিসেবে সংখ্যাটা প্রায় ৭০ জন। এর মধ্যে শুধু গত জুলাইয়ে বস্তারের পাঁচ জেলা মিলিয়ে ৬৬ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, যাঁদের মধ্যে ৪৯ জনের মাথার দাম ছিল ২ কোটি ২৭ লক্ষ টাকা।

উল্লেখ্য, আগামী ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে দেশ থেকে মাওবাদ নির্মূল করার হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার পর থেকে ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, ঝড়খণ্ডের মতো মাওবাদী অধ্যুষিত রাজ্যগুলিতে মাওবাদী বিরোধী অভিযান বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমানাবর্তী কারেগুট্টা পাহাড়ি এলাকা মাওবাদীদের অন্যতম শক্তঘাঁটি বলে পরিচিত। এই ডেরাকে সামনে রেখে প্রায় ৩ হাজার আধাসেনাকে অভিযানে নামানো হয়েছে।

Post Views: 127

Continue Reading

Previous: বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সরে দাঁড়ালেন আরজি কর মামলা থেকে
Next: আর জি কর নিয়ে সিবিআইকে নিশানা অভিষেকের ! বললেন, পুলিশ ২৪ ঘণ্টায় যা করল, ওরা একবছরেও তা পারল না

সম্পর্কিত গল্প

voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
baby-deadbody.png

ফোন ফ্যাক্টরিতে সন্তান প্রসব! লোক্লজ্জার ভয়ে নিজের হাতে গলা কেটে খুন সদ্যজাতকে

Online Desk এপ্রিল 23, 2026
randhir-jaisawal.png

ট্রাম্পের ‘হেলহোল’ মন্তব্যের প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রকের

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.