Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সরে দাঁড়ালেন আরজি কর মামলা থেকে

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সরে দাঁড়ালেন আরজি কর মামলা থেকে

Online Desk আগস্ট 28, 2025
Calcutta-highcourt-1280.jpg

ওঙ্কার ডেস্ক: আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। পরবর্তী তদন্তের আবেদনের মামলা থেকে সরে দাঁড়িয়েছেন বিচারপতি ঘোষ।

কলকাতা হাইকোর্টের বিচারপতির বক্তব্য, ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও এই ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রাই নতুন মামলা দায়ের করেছে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি চলছে, তাই সিঙ্গল বেঞ্চ এই মামলা না-শুনে ডিভিশন বেঞ্চের শোনা উচিত। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বুধবার নির্দেশ দিয়েছিলেন নির্যাতিতার পরিবারের আইনজীবী ফিরোজ এডুলজিকে, যেখানে তিনি বলেছিলেন, বিষয়টি নিয়ে নিহত তরুণীর পরিবারের সঙ্গে পরামর্শ করে আদালতে এসে জানাতে। বৃহস্পতিবার এডুলজি জানান, এই সংক্রান্ত মামলা বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে। তাই সেই বেঞ্চে এই মামলার শুনানি হলে নির্যাতিতার পরিবারের আপত্তি নেই। এটি জানার পরে বিচারপতি ঘোষ এদিন মামলা থেকে সরে দাঁড়ান।

উল্লেখ্য, আরজি কর কাণ্ড নিয়ে দুটি মামলা বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে। তার পরেও গত ডিসেম্বর মাসে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে নতুন করে তদন্তের আর্জি জানিয়ে মামলা দায়ের করেছিল নির্যাতিতার পরিবার৷ প্রসঙ্গত, গত বছর আগস্ট মাসে আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনায় তদন্তভার যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে। তদন্তকারীরা এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রেফতার করেন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইকে। পরে আদালত দোষী সাব্যস্ত হন সঞ্জয়। যদিও তাঁকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন ওই অভিযুক্ত।

Post Views: 253

Continue Reading

Previous: বিহারে জইশ জঙ্গিদের অনুপ্রবেশ ! রাহুল গান্ধীর “ভোটাধিকার যাত্রা”-র নিরাপত্তাসূচিতে বড় ধরনের পরিবর্তন
Next: বস্তারে আত্মসমর্পণ করলেন ৩০ মাওবাদী

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.