Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মর্মান্তিক বিপর্যয় দেরাদুনে, মেঘভাঙা বৃষ্টিতে জলের তোড়ে ভেসে গেল বাড়ি ও দোকানপাট, নিখোঁজ ২

মর্মান্তিক বিপর্যয় দেরাদুনে, মেঘভাঙা বৃষ্টিতে জলের তোড়ে ভেসে গেল বাড়ি ও দোকানপাট, নিখোঁজ ২

Online Desk সেপ্টেম্বর 16, 2025
uttarakhand-gg.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ বিপর্যয় উত্তরাখণ্ডের দেরাদুনে। মেঘভাঙা বৃষ্টি এবং তার জেরে বানের ফলে ভেসে গেল একাধিক দোকানপাট ও গাড়ি। এই বিপর্যয়ের পর নিখোঁজ হয়েছেন অন্তত ২ জন। ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও স্থানীয় প্রশাসন।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার ভোরে অতিবৃষ্টির জেরে দেরাদুনে ভয়াবহ মেঘভাঙা বৃষ্টি হয়। জলের তোড়ে ভেসে যায় একাধিক বাড়ি, গাড়ি ও দোকান। বিপর্যয়ের পর উদ্ধারকাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, এসডিআরএফ ও স্থানীয় প্রশাসন। এই বিপর্যয়ের পর দুই জনের এখনও পর্যন্ত খোঁজ নেই। বিষয়টি নিয়ে জেলাশাসক সবিন বনসাল নির্দেশ দিয়েছেন, যত দ্রুত সম্ভব নিখোঁজ দুজনকে খুঁজে বের করার জন্য। ঘটনাস্থলে পৌঁছেছেন এসডিএম কুমকুম জোশি-সহ প্রশাসনিক কর্তারা।

উল্লেখ্য, অতিবৃষ্টির কারণে মঙ্গলবার দেরাদুনের সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারী বর্ষণের কারণে ঋষিকেশের চন্দ্রভাগা নদী সকাল থেকেই ফুঁসে উঠেছে। নদীর জলে ফুলে ফেঁপে ওঠায় প্লাবিত হয়ে গিয়েছে রাস্তা। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্করসিং ধামি সমাজ মাধ্যমে লিখেছেন, ‘গত রাতে অতিবৃষ্টির ফলে কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসন, এসডিআরএফ এবং পুলিশ ঘটনাস্থলে থেকে ত্রাণ ও উদ্ধারকাজ চালাচ্ছে। আমি নিজে বিষয়টি পর্যবেক্ষণ করছি।’ প্রসঙ্গত, গত এপ্রিল মাস থেকে বার বার বিপর্যয়ের মুখে পড়েছে উত্তরাখণ্ড। এখনও পর্যন্ত প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সে রাজ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ৮৫ জন। আহত হয়েছেন ১২৮ জন, নিখোঁজ রয়েছেন ৯৪ জন।

Post Views: 169

Continue Reading

Previous: পাকিস্তানের কথা মানছে না আইসিসি, ম্যাচ রেফারি পাইক্রফ্টকে সরাচ্ছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
Next: হ্যান্ডশেক ইস্যুতে পিছু হটল পিসিবি ! এআইসিসি দাবি না মানলেও এশিয়া কাপে দল তুলল না পাকিস্তান

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.