Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • পাকিস্তানের কথা মানছে না আইসিসি, ম্যাচ রেফারি পাইক্রফ্টকে সরাচ্ছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল

পাকিস্তানের কথা মানছে না আইসিসি, ম্যাচ রেফারি পাইক্রফ্টকে সরাচ্ছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল

Online Desk সেপ্টেম্বর 16, 2025
pcb.jpg

ওঙ্কার ডেস্ক: পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচে ভারতীয় খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়দের সঙ্গে করমর্দন না করায় যে বিতর্কের সূত্রপাত হয়েছিল। তা এখনও জিইয়ে রয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের তরফে দাবি জানানো হয়েছিল, এশিয়া কাপের ম্যাচ রেফারির দায়িত্ব থেকে অ্যান্ডি পাইক্রফ্টকে সরানোর জন্য। কিন্তু সূত্রের খবর, পাকিস্তানের সেই দাবি মানছে না আইসিসি। বিষয়টি যে কোনও সময় সরকারি ভাবে জানিয়ে দেওয়া হবে পাকিস্তানের ক্রিকেট কর্তাদের।

রিপোর্ট অনুসারে অ্যান্ডি পাইক্রফ্টকে সরানো প্রসঙ্গে আইসিসি কর্তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের দাবি খারিজ করে দিয়েছেন। খুব শীঘ্রই পাক ক্রিকেট বোর্ডের চিঠির জবাব দেওয়া হবে। আইসিসি সূত্রের দাবি, করমর্দন বিতর্কে পাইক্রফ্টের ভূমিকা ছিল ধর্তব্যের বাইরে। তিনি কেবলমাত্র পাকিস্তানের অধিনায়ক সলমন আঘাকে সতর্ক করে একটি বার্তা দিয়েছিলেন। টসের সময় করমর্দনকে ঘিরে যাতে প্রকাশ্যে কোনও খারাপ পরিস্থিতি তৈরি না হয়, তা নিশ্চিত করতে চেয়েছিলেন তিনি।

উল্লেখ্য, পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি পাইক্রফ্টের অপসারণ চেয়ে সমাজমাধ্যমে সরব হয়েছেন। তিনি লিখেছেন, ‘আইসিসির কাছে দাবি জানিয়েছে পিসিবি। ম্যাচ রেফারির বিরুদ্ধে আইসিসির আচরণবিধি এবং এমসিসির নিয়ম লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারিকে অবিলম্বে অপসারণ করতে হবে।’ অন্য দিকে পাকি ক্রিকেট বোর্ড আগেভাগে হুঁশিয়ারি দিয়ে রেখেছিল, তাদের দাবি মানা না হলে এশিয়া কাপে তাদের পরবর্তী ম্যাচ খেলবে না বলে। যদিও আগামী ১৭ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির মুখোমুখি হওয়ার কথা পাকিস্তানের। গ্রুপের শেষ ম্যাচে ওই দিন পাক ক্রিকেটাররা খেলতে নামেন কি না তা এখন অনিশ্চয়তার মধ্যে।

Post Views: 120

Continue Reading

Previous: পুজোর মুখে বানভাসী জলপাইগুড়ির চাপাডাঙ্গা ! হেলদোল নেই প্রশাসনের
Next: মর্মান্তিক বিপর্যয় দেরাদুনে, মেঘভাঙা বৃষ্টিতে জলের তোড়ে ভেসে গেল বাড়ি ও দোকানপাট, নিখোঁজ ২

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.