Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘আইএসএফ-এ যোগ দিতে চান তৃণমূলের একাধিক সাংসদ, বিধায়ক’, বিস্ফোরক দাবি নওশাদের

‘আইএসএফ-এ যোগ দিতে চান তৃণমূলের একাধিক সাংসদ, বিধায়ক’, বিস্ফোরক দাবি নওশাদের

Online Desk মে 15, 2026
nawsad-siddique.jpg

ওঙ্কার ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। লজ্জাজনক পরাজয়ের পর দলের একাধিক নেতা বিতর্কিত মন্তব্য করে জোড়াফুল শিবিরকে অস্বস্তিতে ফেলেছেন। এই আবহে বিস্ফোরক মন্তব্য করলেন আইএসএফ বিধায়ক নওশাদে সিদ্দিকি। তৃণমূলের একাধিক বিধায়ক সাংসদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগ দিতে চান বলে দাবি করেছেন ভাঙড়ের বিধায়ক।

শুক্রবার নওশাদ সিদ্দিকি বলেন, ‘একাধিক তৃণমূল কংগ্রেস সাংসদ ও বিধায়ক আইএসএফে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। অনেক পঞ্চায়েত সমিতির সভাপতি ও সদস্যরাও আমাদের দলে যোগ দিতে চান। তবে তাঁদেরকে নেওয়া হবে কিনা তা দল সিদ্ধান্ত নেবে! আমি একা সিদ্ধান্ত নেব না।’ উল্লেখ্য, শুক্রবার বিধানসভায় স্পিকার নির্বাচন ছিল। এদিন স্পিকার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন রথীন্দ্র বোস। স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার মুখ্যমন্ত্রীকে ভাষণ দেওয়ার জন্য বলেন রথীন্দ্র বোস। এর পর শুভেন্দু অধিকারী বলতে উঠে বিধানসভার লাইভ সম্প্রচার করার পক্ষে সওয়াল করেন। তা ছাড়া বিরোধীরা মন্ত্রীদের চিঠি লিখলে সেই চিঠির জবাব দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

এ প্রসঙ্গে নওশাদ সিদ্দিকি বলেন, ‘গঠনমূলক প্রস্তাব রাখব। মুখ্যমন্ত্রী ভাল কথা বলেছেন। এর আগে মুখ্যমন্ত্রী বা মন্ত্রীরা আমাদের চিঠির উত্তর দিতেন না। বিরোধিতার জন্য বিরোধীতা করব না। মাসের শেষে এক লক্ষ একুশ হাজার নিয়ে বাড়ি চলে যাচ্ছি। আসলে কী কাজ করছি, সেটা জানার দরকার মানুষের। লাইভ সম্প্রচার সেদিক থেকে গুরুত্বপূর্ণ।’ এদিন স্পিকার নির্বনাচনে বিরোধীরা কোনও বিরোধিতা না করায় সবাইকে ধন্যবাদ জানান শুভেন্দু অধিকারী।

Post Views: 78

Continue Reading

Previous: প্রয়োজন ছিল একটি মাত্র সাধারণ ওষুধের, তাহলেই বেঁচে জেতেন ডিয়েগো মারাদোনা!
Next: ফের চর্চায় পাকিস্তানের অন্তর্যুদ্ধ; খাইবার পাখতুনখোয়ার টিটিপির হামলায় নিহত ১৫ জন পাক সেনা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.