Skip to content
আগস্ট 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নেতাজির চিতাভস্ম দেশে ফেরানোর আর্জি সুভাষ-কন্যার, মোদি সরকারকে নোটিস সুপ্রিম কোর্টের

নেতাজির চিতাভস্ম দেশে ফেরানোর আর্জি সুভাষ-কন্যার, মোদি সরকারকে নোটিস সুপ্রিম কোর্টের

Online Desk আগস্ট 11, 2026
netaji-supreme-court.jpg

ওঙ্কার ডেস্ক: নেতাজি সুভাষচন্দ্র বসুর চিতাভস্ম ভারতে ফিরিয়ে আনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁর কন্যা অনিতা বসু পাফ। সেই আবেদনের প্রেক্ষিতে মোদী সরকারকে নোটিস দিল সর্বোচ্চ আদালত। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের মত জানতে চেয়েছেন বিচারপতি। মঙ্গলবার অনিতার পক্ষে সওয়াল করেন প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। তিনি আদালতে বলেন, রেনকোজি মন্দিরে সংরক্ষিত রয়েছে নেতাজির চিতাভস্ম। তা দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারত সরকার দীর্ঘদিন টালবাহানা করছে। এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি কেন্দ্রীয় সরকার। সেই কারণেই তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছেন।

সুপ্রিম কোর্টে দায়ের করা মামলায় অনিতা জানিয়েছেন, রেনকোজি মন্দিরে ১৯৪৫ সাল থেকে নেতাজির চিতাভস্ম সংরক্ষিত রয়েছে। যত দ্রুত সম্ভব তা দেশে ফিরিয়ে আনা হোক। যাতে উপযুক্ত মর্যাদায় তাঁর শেষকৃত্য করা যায়। নেতাজি কন্যার আর্জি শনার পর এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের বক্তব্য জানতে চেয়েছে সর্বোচ্চ আদালত। মোদী সরকারকে নোটিসও পাঠিয়েছেন বিচারপতি।

অনেকের বিশ্বাস করেন, ১৯৪৫ সালের ১৮ আগস্ট জাপানে সামরিক মহড়া চলাকালীন বিমান দুর্ঘটনায় নিহথন সুভাষচন্দ্র বসু। তাঁর চিতাভস্ম বর্তমানে জাপানের রেনকোজির একটি বৌদ্ধ মন্দিরে সংরক্ষণ করে রাখা হয়েছে। অনিতা আগে দাবি করেছিলেন, ‘বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে কিনা তা নিয়ে দীর্ঘদিন ধরে সন্দেহ ছিল নেতাজির পরিবারের অনেকের। কিন্তু এখন বিভিন্ন নথি এবং ১১টি তদন্ত রিপোর্টের ভিত্তিতে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু মেনে নেওয়াই উচিত।’ ওই চিতাভস্ম যে সুভাষচন্দ্রের, তা প্রমাণ করতে ডিএনএ নমুনা পরীক্ষার কথাও বলেছিলেন অনিতা।

Post Views: 47

Continue Reading

Previous: একযোগে স্কুলের ২৫ জন ছাত্রী অসুস্থ; হাসপাতালে দেখা করতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী
Next: আমেরিকার ৭ প্রদেশে জল সরবরাহ ব্যবস্থায় সাইবার হামলা, সন্দেহের তির ইরানের দিকে

সম্পর্কিত গল্প

tbm-divya.png

জোকা-এসপ্ল্যানেড করিডরে ‘দিব্যা’র সাফল্য; জোকা-এসপ্ল্যানেড মেট্রোর ভূগর্ভস্থ সুড়ঙ্গ খননে বড় মাইলফলক

Online Desk আগস্ট 11, 2026
CYBER-CRIME.png

আমেরিকার ৭ প্রদেশে জল সরবরাহ ব্যবস্থায় সাইবার হামলা, সন্দেহের তির ইরানের দিকে

Online Desk আগস্ট 11, 2026
HOSPITALISED.png

একযোগে স্কুলের ২৫ জন ছাত্রী অসুস্থ; হাসপাতালে দেখা করতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

Online Desk আগস্ট 11, 2026

You may have missed

tbm-divya.png

জোকা-এসপ্ল্যানেড করিডরে ‘দিব্যা’র সাফল্য; জোকা-এসপ্ল্যানেড মেট্রোর ভূগর্ভস্থ সুড়ঙ্গ খননে বড় মাইলফলক

Online Desk আগস্ট 11, 2026
CYBER-CRIME.png

আমেরিকার ৭ প্রদেশে জল সরবরাহ ব্যবস্থায় সাইবার হামলা, সন্দেহের তির ইরানের দিকে

Online Desk আগস্ট 11, 2026
netaji-supreme-court.jpg

নেতাজির চিতাভস্ম দেশে ফেরানোর আর্জি সুভাষ-কন্যার, মোদি সরকারকে নোটিস সুপ্রিম কোর্টের

Online Desk আগস্ট 11, 2026
HOSPITALISED.png

একযোগে স্কুলের ২৫ জন ছাত্রী অসুস্থ; হাসপাতালে দেখা করতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

Online Desk আগস্ট 11, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.