Skip to content
আগস্ট 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • আমেরিকার ৭ প্রদেশে জল সরবরাহ ব্যবস্থায় সাইবার হামলা, সন্দেহের তির ইরানের দিকে

আমেরিকার ৭ প্রদেশে জল সরবরাহ ব্যবস্থায় সাইবার হামলা, সন্দেহের তির ইরানের দিকে

Online Desk আগস্ট 11, 2026
CYBER-CRIME.png

ওঙ্কার ডেস্ক: আমেরিকার একাধিক প্রদেশে জল সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে ধারাবাহিক সাইবার হামলার ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। মার্কিন সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, মিনেসোটা থেকে শুরু হওয়া এই হামলার প্রভাব পরবর্তীতে আরও কয়েকটি প্রদেশের পৌর জল সরবরাহ ব্যবস্থায় পড়েছে। আমেরিকার অন্তত সাতটি প্রদেশের বহু পৌরসভা এই সাইবার হামলার কবলে পড়েছে বলে তদন্তে উঠে এসেছে। এর জেরে সংশ্লিষ্ট এলাকাগুলির লক্ষ লক্ষ মানুষ সাময়িক ভাবে সমস্যায় পড়েছেন।
ঘটনার সূত্রপাত মিনেসোটায়। সেখানে অন্তত ৩০টি পৌরসভার জল সরবরাহ ব্যবস্থা সাইবার হামলার শিকার হয়েছে বলে জানা গিয়েছে। প্রথমে বিষয়টিকে স্থানীয় পর্যায়ের একটি সাইবার আক্রমণ বলে মনে করা হলেও তদন্ত এগোতে থাকায় পরিস্থিতির ব্যাপকতা সামনে আসে। এফবিআই সূত্রে জানা গিয়েছে, মিনেসোটার পাশাপাশি আমেরিকার আরও কয়েকটি প্রদেশের অসংখ্য পৌরসভার জল সরবরাহ ব্যবস্থাও একই ধরনের হামলার ফলে বিপর্যস্ত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যমগুলির দাবি, জর্জিয়া, নিউ জার্সি এবং দক্ষিণ ডাকোটাতেও একই ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। তবে এই তিনটি প্রদেশই এফবিআইয়ের উল্লেখ করা সাতটি ক্ষতিগ্রস্ত প্রদেশের মধ্যে রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। তদন্তকারী সংস্থাগুলি হামলাগুলির মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে। একই ধরনের পদ্ধতিতে একাধিক জল সরবরাহ ব্যবস্থাকে নিশানা করা হয়েছিল কি না, সেটিও তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।
এই ঘটনার নেপথ্যে ইরানের হাত রয়েছে কি না, তা নিয়েই এখন সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে। হামলার প্রাথমিক পর্যায়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তরফে ইরানকে দায়ী করা হয়েছিল। হামলাকারীরা ইরান-সমর্থিত বলেও মার্কিন প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল। তবে এখনও পর্যন্ত মার্কিন সরকার এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ইরানের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেনি। ফলে হামলার প্রকৃত উৎস নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো যায়নি।

Post Views: 29

Continue Reading

Previous: নেতাজির চিতাভস্ম দেশে ফেরানোর আর্জি সুভাষ-কন্যার, মোদি সরকারকে নোটিস সুপ্রিম কোর্টের
Next: জোকা-এসপ্ল্যানেড করিডরে ‘দিব্যা’র সাফল্য; জোকা-এসপ্ল্যানেড মেট্রোর ভূগর্ভস্থ সুড়ঙ্গ খননে বড় মাইলফলক

সম্পর্কিত গল্প

cbi-1697081111.jpg

আরজি কর-এ ঘটনার রাতে কর্মরত থাকা সমস্ত চিকিৎসক, কর্মীকে পুনরায় জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই

Online Desk আগস্ট 11, 2026
tbm-divya.png

জোকা-এসপ্ল্যানেড করিডরে ‘দিব্যা’র সাফল্য; জোকা-এসপ্ল্যানেড মেট্রোর ভূগর্ভস্থ সুড়ঙ্গ খননে বড় মাইলফলক

Online Desk আগস্ট 11, 2026
netaji-supreme-court.jpg

নেতাজির চিতাভস্ম দেশে ফেরানোর আর্জি সুভাষ-কন্যার, মোদি সরকারকে নোটিস সুপ্রিম কোর্টের

Online Desk আগস্ট 11, 2026

You may have missed

cbi-1697081111.jpg

আরজি কর-এ ঘটনার রাতে কর্মরত থাকা সমস্ত চিকিৎসক, কর্মীকে পুনরায় জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই

Online Desk আগস্ট 11, 2026
tbm-divya.png

জোকা-এসপ্ল্যানেড করিডরে ‘দিব্যা’র সাফল্য; জোকা-এসপ্ল্যানেড মেট্রোর ভূগর্ভস্থ সুড়ঙ্গ খননে বড় মাইলফলক

Online Desk আগস্ট 11, 2026
CYBER-CRIME.png

আমেরিকার ৭ প্রদেশে জল সরবরাহ ব্যবস্থায় সাইবার হামলা, সন্দেহের তির ইরানের দিকে

Online Desk আগস্ট 11, 2026
netaji-supreme-court.jpg

নেতাজির চিতাভস্ম দেশে ফেরানোর আর্জি সুভাষ-কন্যার, মোদি সরকারকে নোটিস সুপ্রিম কোর্টের

Online Desk আগস্ট 11, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.