Skip to content
আগস্ট 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • জোকা-এসপ্ল্যানেড করিডরে ‘দিব্যা’র সাফল্য; জোকা-এসপ্ল্যানেড মেট্রোর ভূগর্ভস্থ সুড়ঙ্গ খননে বড় মাইলফলক

জোকা-এসপ্ল্যানেড করিডরে ‘দিব্যা’র সাফল্য; জোকা-এসপ্ল্যানেড মেট্রোর ভূগর্ভস্থ সুড়ঙ্গ খননে বড় মাইলফলক

Online Desk আগস্ট 11, 2026
tbm-divya.png

ওঙ্কার ডেস্ক: কলকাতা মেট্রোর সম্প্রসারণ প্রকল্পে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক তৈরি হল। জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের ভূগর্ভস্থ অংশে সুড়ঙ্গ তৈরির কাজ প্রায় সম্পূর্ণ করে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে বেরিয়ে এল টানেল বোরিং মেশিন ‘দিব্যা’। এর আগে একই জায়গায় পৌঁছেছিল আরেক টানেল বোরিং মেশিন ‘দুর্গা’। পরপর দুই টানেল বোরিং মেশিনের সাফল্যে কলকাতার মাটির নীচে মেট্রো সুড়ঙ্গ নির্মাণের গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করল কর্তৃপক্ষ।
জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের ভূগর্ভস্থ অংশের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে চ্যালেঞ্জিং। কলকাতার ঘনবসতিপূর্ণ এলাকায় মাটির নীচ দিয়ে সুড়ঙ্গ তৈরি করতে গিয়ে একাধিক প্রযুক্তিগত ও প্রকৌশলগত সমস্যার মোকাবিলা করতে হয়েছে। উপরিভাগে যান চলাচল, গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা, পুরনো বাড়িঘর এবং বিভিন্ন পরিকাঠামোর কথা মাথায় রেখে অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হয়েছে কাজ। এই প্রকল্পে সুড়ঙ্গ তৈরির জন্য ‘দুর্গা’ এবং ‘দিব্যা’ নামে দুটি টানেল বোরিং মেশিন ব্যবহার করা হয়। মেট্রো কর্তৃপক্ষের কাছে কার্যত ‘দুই বোন’ হিসেবেই পরিচিত হয়ে উঠেছিল তারা। সুড়ঙ্গ খননের পাশাপাশি নির্দিষ্ট মাপ অনুযায়ী মাটির নীচে কংক্রিটের সেগমেন্ট বসিয়ে তৈরি করা হয়েছে সুড়ঙ্গের স্থায়ী কাঠামো। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে মাটির স্তর, চাপ এবং ভূগর্ভস্থ জলের পরিস্থিতি পর্যবেক্ষণ করেই এগিয়েছে এই কাজ।
এর আগে ‘দুর্গা’ তার নির্ধারিত সুড়ঙ্গপথ অতিক্রম করে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে পৌঁছয়। এরপর দ্বিতীয় সুড়ঙ্গের কাজ চালিয়ে যাচ্ছিল ‘দিব্যা’। অবশেষে সেই কাজও সফল ভাবে শেষ হল। প্রায় ১,৭৪০ মিটার দীর্ঘ সুড়ঙ্গপথ তৈরি করে ভিক্টোরিয়ার কাছে পৌঁছেছে ‘দিব্যা’। ২০২৫ সালের ১১ অক্টোবর তার সুড়ঙ্গ খননের কাজ শুরু হয়েছিল। প্রায় দশ মাসের প্রচেষ্টার পর নির্ধারিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হল মেশিনটি।

Post Views: 55

Continue Reading

Previous: আমেরিকার ৭ প্রদেশে জল সরবরাহ ব্যবস্থায় সাইবার হামলা, সন্দেহের তির ইরানের দিকে
Next: আরজি কর-এ ঘটনার রাতে কর্মরত থাকা সমস্ত চিকিৎসক, কর্মীকে পুনরায় জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই

সম্পর্কিত গল্প

cbi-1697081111.jpg

আরজি কর-এ ঘটনার রাতে কর্মরত থাকা সমস্ত চিকিৎসক, কর্মীকে পুনরায় জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই

Online Desk আগস্ট 11, 2026
CYBER-CRIME.png

আমেরিকার ৭ প্রদেশে জল সরবরাহ ব্যবস্থায় সাইবার হামলা, সন্দেহের তির ইরানের দিকে

Online Desk আগস্ট 11, 2026
netaji-supreme-court.jpg

নেতাজির চিতাভস্ম দেশে ফেরানোর আর্জি সুভাষ-কন্যার, মোদি সরকারকে নোটিস সুপ্রিম কোর্টের

Online Desk আগস্ট 11, 2026

You may have missed

cbi-1697081111.jpg

আরজি কর-এ ঘটনার রাতে কর্মরত থাকা সমস্ত চিকিৎসক, কর্মীকে পুনরায় জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই

Online Desk আগস্ট 11, 2026
tbm-divya.png

জোকা-এসপ্ল্যানেড করিডরে ‘দিব্যা’র সাফল্য; জোকা-এসপ্ল্যানেড মেট্রোর ভূগর্ভস্থ সুড়ঙ্গ খননে বড় মাইলফলক

Online Desk আগস্ট 11, 2026
CYBER-CRIME.png

আমেরিকার ৭ প্রদেশে জল সরবরাহ ব্যবস্থায় সাইবার হামলা, সন্দেহের তির ইরানের দিকে

Online Desk আগস্ট 11, 2026
netaji-supreme-court.jpg

নেতাজির চিতাভস্ম দেশে ফেরানোর আর্জি সুভাষ-কন্যার, মোদি সরকারকে নোটিস সুপ্রিম কোর্টের

Online Desk আগস্ট 11, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.