Skip to content
আগস্ট 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আরজি কর-এ ঘটনার রাতে কর্মরত থাকা সমস্ত চিকিৎসক, কর্মীকে পুনরায় জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই

আরজি কর-এ ঘটনার রাতে কর্মরত থাকা সমস্ত চিকিৎসক, কর্মীকে পুনরায় জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই

Online Desk আগস্ট 11, 2026
cbi-1697081111.jpg

ওঙ্কার ডেস্ক: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে আরও তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। হাসপাতালের যে ভবনে ৮ এবং ৯ আগস্ট রাতে নির্যাতিতা কর্মরত ছিলেন, ওই সময়ে সেখানে থাকা সকল কর্মীকে পুনরায় জিজ্ঞাসাবাদ করতে চান গোয়েন্দারা। শুধু তাই নয়, চিকিৎসক, নিরাপত্তা কর্মীদেরকেও তলব করেছে সিবিআই। কোনও তথ্য আগের বার তদন্তকারীদের গোচরে না এসে থাকলে সে বিষয়ে আরও বিশদে জানতে পুনরায় জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরজি কর কাণ্ডের পর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে নির্যাতিতার পরিবার। তাঁদের তরফে অভিযোগ করা হয়েছিল, এক নার্সের বয়ানে গুরুত্ব দেননি তদন্তকারীরা। সেই অভিযোগ আমলে নিয়ে আবার শুরু হচ্ছে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া। সীমা পাহুজার নেতৃত্বাধীন দল নিরাপত্তাকর্মী ও চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ করেছিল। বয়ানও রেকর্ড করা হয়। কিন্তু নির্যাতিতার পরিবারের অভিযোগ, বেশ কয়েক জন কর্মীর বক্তব্য গুরুত্ব দেয়নি সিবিআইয়ের তদন্তকারী দল। এক নার্সের বক্তব্য গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ। সেই প্রেক্ষিতে চলতি সপ্তাহে এবং আগামী সপ্তাহে ওই কর্মীদের বয়ান রেকর্ড করা হবে। রাজ্যের স্বাস্থ্য দফতর যে পৃথক ভাবে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে, তাতেও ওই কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্ত শুরু করেছিল কলকাতা পুলিশ। এই ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রাইকে গ্রেফতার করে। বর্তমানে দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন সাজা ভোগ করছেন তিনি। যদিও পরে ওই মামলার তদন্তভার হাতে নেয় সিবিআই। চার্জশিটে সঞ্জয়কেই একমাত্র অভিযুক্ত বলে উল্লেখ করা হয়।

Post Views: 22

Continue Reading

Previous: জোকা-এসপ্ল্যানেড করিডরে ‘দিব্যা’র সাফল্য; জোকা-এসপ্ল্যানেড মেট্রোর ভূগর্ভস্থ সুড়ঙ্গ খননে বড় মাইলফলক

সম্পর্কিত গল্প

tbm-divya.png

জোকা-এসপ্ল্যানেড করিডরে ‘দিব্যা’র সাফল্য; জোকা-এসপ্ল্যানেড মেট্রোর ভূগর্ভস্থ সুড়ঙ্গ খননে বড় মাইলফলক

Online Desk আগস্ট 11, 2026
CYBER-CRIME.png

আমেরিকার ৭ প্রদেশে জল সরবরাহ ব্যবস্থায় সাইবার হামলা, সন্দেহের তির ইরানের দিকে

Online Desk আগস্ট 11, 2026
netaji-supreme-court.jpg

নেতাজির চিতাভস্ম দেশে ফেরানোর আর্জি সুভাষ-কন্যার, মোদি সরকারকে নোটিস সুপ্রিম কোর্টের

Online Desk আগস্ট 11, 2026

You may have missed

cbi-1697081111.jpg

আরজি কর-এ ঘটনার রাতে কর্মরত থাকা সমস্ত চিকিৎসক, কর্মীকে পুনরায় জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই

Online Desk আগস্ট 11, 2026
tbm-divya.png

জোকা-এসপ্ল্যানেড করিডরে ‘দিব্যা’র সাফল্য; জোকা-এসপ্ল্যানেড মেট্রোর ভূগর্ভস্থ সুড়ঙ্গ খননে বড় মাইলফলক

Online Desk আগস্ট 11, 2026
CYBER-CRIME.png

আমেরিকার ৭ প্রদেশে জল সরবরাহ ব্যবস্থায় সাইবার হামলা, সন্দেহের তির ইরানের দিকে

Online Desk আগস্ট 11, 2026
netaji-supreme-court.jpg

নেতাজির চিতাভস্ম দেশে ফেরানোর আর্জি সুভাষ-কন্যার, মোদি সরকারকে নোটিস সুপ্রিম কোর্টের

Online Desk আগস্ট 11, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.