Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নববর্ষ ও বাংলা দিবসের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, পাল্টা কটাক্ষ শুভেন্দুর

নববর্ষ ও বাংলা দিবসের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, পাল্টা কটাক্ষ শুভেন্দুর

Online Desk এপ্রিল 15, 2025
mamata-suvendu.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: পয়লা বৈশাখকে সরকারি ভাবে ‘রাজ্য দিবস’ হিসেবে নির্ধারণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। নববর্ষের প্রথম দিন মঙ্গলবার পর পর নতুন বছর এবং ‘বাংলা দিবসের’ শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আর যা নিয়ে সমালোচনায় সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘’এসো, এসো, এসো হে বৈশাখ…’ শুভ নববর্ষ ১৪৩২! নতুন বছরের পুণ্য আলোর দ্যুতিতে আলোকিত হোক সকলের জীবন। শান্তি ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকুক বাংলার প্রতিটি মানুষ। সবাইকে শুভনন্দন।’ এর পরেই পৃথক আরেকটি পোস্টে রাজ্যের প্রশাসনিক প্রধান ‘বাংলা দিবসের’ শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘’আমি বাংলায় গান গাই…’ ‘বাংলা দিবস’ – এ সকল নাগরিককে জানাই শুভনন্দন এবং ছোট ছোট ভাইবোনেদের জানাই অনেক শুভেচ্ছা। আরও বিকশিত হোক রাজ্যের ঐতিহ্যময় সংস্কৃতি, আরও সুদৃঢ় হোক রাজ্যবাসীর ভ্রাতৃত্ব-বন্ধন।’

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ‘বাংলা দিবসের’ শুভেচ্ছা নিয়ে ঝাঁঝ বাড়িয়েছেন শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীর পোস্ট শেয়ার করে বিরোধী দলনেতা লিখেছেন, ‘রোম যখন পুড়ছিল, সম্রাট নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন! রাজ্যে যখন সাম্প্রদায়িক হিংসার আগুন জ্বলছে, আপনিও গান গাইবেন সেটাই স্বাভাবিক… তবে গানের সুরটা বেসুরো হয়ে গেলো! নাগরিকদের ‘শুভনন্দন’ জানানোর আগে যে সকল ‘বরাহ-নন্দন’ দাঙ্গা করছে, সরকারি সম্পত্তি পোড়াচ্ছে, খুন করছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করলে রাজ্যে নাগরিকরা নিজেদের সুরক্ষিত মনে করতো।’

সেই সঙ্গে পয়লা বৈশাখে রাজ্য দিবস পালন করা নিয়ে আপত্তি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, আগামী বছর ২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করা হবে। উল্লেখ্য, বিজেপি আগে থেকেই ২০ জুন দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার পক্ষে। বেশ কয়েক বার গেরুয়া শিবির এই দিনে পশ্চিমবঙ্গ দিবস পালনও করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে ইতিহাস মুছে ফেলার অভিযোগ করেছেন তিনি। ২০ জুন রাজ্য দিবস পালনের পিছনে বিজেপির যুক্তি, ১৯৪৭ সালের এই দিনে বঙ্গীয় প্রাদেশিক আইনসভায় ভোটাভুটির মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিষ্ঠা করার সিদ্ধান্তে সিলমোহর পড়েছিল। যার পিছনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা ছিল।

Post Views: 131

Continue Reading

Previous: সদ্যোজাত পাচার হলে হাসপাতালের লাইসেন্স বাতিল হোক: সুপ্রিম কোর্ট
Next: মামি-ভাগ্নার প্রেম মানেনি পরিবার, আত্মঘাতী দু’জনেই

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.