Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সদ্যোজাত পাচার হলে হাসপাতালের লাইসেন্স বাতিল হোক: সুপ্রিম কোর্ট

সদ্যোজাত পাচার হলে হাসপাতালের লাইসেন্স বাতিল হোক: সুপ্রিম কোর্ট

Online Desk এপ্রিল 15, 2025
supreme-1280.jpg

ওঙ্কার ডেস্ক: হাসপাতাল থেকে সদ্যোজাত শিশু চুরি হলে সংশ্লিষ্ট হাসপাতালের লাইসেন্স বাতিল করা হোক বলে নির্দেশ জানাল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে এই সংক্রান্ত এক মামলায় উত্তরপ্রদেশ সরকারকে তীব্র ভর্ৎসনা করেছে সর্বোচ্চ আদালত।

সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পারদিওয়ালা এবং আর মহাদেবনের একটি বেঞ্চ এদিন নির্দেশ দিয়েছে, শিশু পাচার সংক্রান্ত যতগুলি মামলা নিম্ন আদালতগুলিতে রয়েছে, তার বিচার আগামী ছয় মাসের মধ্যে শেষ করতে হবে। প্রতিটি নিম্ন আদালতকে এই মর্মে নির্দেশিকা পাঠিয়ে দিতে হবে হাইকোর্টগুলির তরফে। হাসপাতাল থেকে সদ্যোজাত পাচার হলে হাসপাতালের লাইসেন্স বাতিল করা উচিত বলে মন্তব্য করেছে সর্বোচ্চ আদালত।

উত্তরপ্রদেশের এক দম্পতি পুত্র সন্তান কামনা করেছিল। তাদের কাছে এক শিশুকে পাচার করা হয় বলে অভিযোগ। সেই মামলায় অভিযুক্তদের জামিন দেয় এলাহাবাদ হাইকোর্ট। এদিন শুনানির সময় অভিযুক্তদের জামিন বাতিল করে সর্বোচ্চ আদালত। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট এলাহাবাদ হাইকোর্ট এবং উত্তরপ্রদেশ সরকারকে তীব্র সমালোচনা করে।

উল্লেখ্য, কঠোর আইন থাকা সত্ত্বেও ভারতে শিশু পাচার এবং শিশুশ্রম বৃদ্ধি পাচ্ছে। ২০২০ সাল থেকে প্রায় ৩৬,০০০ শিশুকে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না, গত ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টকে এমনটাই জানিয়েছে কেন্দ্র।

Post Views: 95

Continue Reading

Previous: অন্য ছেলেদের কাছ থেকে উপহার নেওয়া বন্ধ করতে বলেছিল প্রেমিক, কথা না শোনায় নাবালিকা প্রেমিকাকে কুপিয়ে খুন
Next: নববর্ষ ও বাংলা দিবসের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, পাল্টা কটাক্ষ শুভেন্দুর

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

AB.jpg

দিল্লির পর বাংলা, মদ কেলেঙ্কারিতে নাম জড়াল অভিষেকের

Online Desk জুন 8, 2026
ftg.png

প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Online Desk জুন 8, 2026
Untitled.png

ইজরায়েলের ওপর হামলা চালাল ইরান, মানা হল না সংঘর্ষবিরতি

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.