Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অন্য ছেলেদের কাছ থেকে উপহার নেওয়া বন্ধ করতে বলেছিল প্রেমিক, কথা না শোনায় নাবালিকা প্রেমিকাকে কুপিয়ে খুন

অন্য ছেলেদের কাছ থেকে উপহার নেওয়া বন্ধ করতে বলেছিল প্রেমিক, কথা না শোনায় নাবালিকা প্রেমিকাকে কুপিয়ে খুন

Online Desk এপ্রিল 15, 2025
knife.jpg

ওঙ্কার ডেস্ক: অন্য ছেলেদের কাছ থেকে উপহার নিত নাবালিকা প্রেমিকা। আর তা সহ্য হয়নি প্রেমিকের। তাকে এই কাজ করতে বারণ করেছিল সে। যার ফলে দুজনের মধ্যে বচসা তৈরি হয়। সেই বচসার জেরে নাবালিকা প্রেমিকাকে ছুরিকাঘাত করে খুন করল ওই যুবক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম দিল্লিতে। ইতিমধ্যে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম অমিত। ২০ বছর বয়স তার। এক নাবালিকা কিশোরীর সঙ্গে প্রেম করত সে। অভিযুক্তের দাবি, ওই নাবালিকা অন্য ছেলেদের কাছ থেকে উপহার নিত। যা মেনে নিতে পারেনি সে। কিশোরীকে তা নিতে নিষেধ করায় দুজনের মধ্যে ঝামেলা তৈরি হয়। ওই নাবালিকা অভিযুক্তকে বলে, ‘তুমি কী করবে যদি আমি নিই। বেশি বললে তোমাকে মেরে দেব।’ এর পর নাবালিকার এমন হুমকিতে ক্ষুব্ধ হয়ে তাকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে অমিত।

শুধু তাই নয় প্রেমিকার দেহে একাধিক ছুরিকাঘাতের পর নিজের পেটেও ছুরি দিয়ে আঘাত করে অভিযুক্ত। গত সপ্তাহে ৬ এপ্রিল সন্ধ্যায় এই ঘটনার পর ১৭ বছর বয়সী ওই কিশোরীর মৃত্যু হয়। তার ঘাড় এবং পেটে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। অন্যদিকে অভিযুক্ত যুবককেও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর গত ১২ এপ্রিল অমিতকে গ্রেফতার করে পুলিশ।

Post Views: 78

Continue Reading

Previous: নববর্ষে চেনা ছন্দে ফিরছে মুর্শিদাবাদ
Next: সদ্যোজাত পাচার হলে হাসপাতালের লাইসেন্স বাতিল হোক: সুপ্রিম কোর্ট

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

ftg.png

প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Online Desk জুন 8, 2026
Untitled.png

ইজরায়েলের ওপর হামলা চালাল ইরান, মানা হল না সংঘর্ষবিরতি

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.