Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিশ্বের সবচেয়ে দূষিত শহর নয়াদিল্লি

বিশ্বের সবচেয়ে দূষিত শহর নয়াদিল্লি

Online Desk মার্চ 19, 2024
DELHI.png

সুমন্ত দাশগুপ্ত, নয়াদিল্লি: বিশ্বের সবচেয়ে দূষিত শহর নয়াদিল্লি। ২০১৮ থেকে এনিয়ে নয়াদিল্লি চারবার এই লজ্জার শিরপা পেল। সুইস সংস্থা IQAir-এর বিশ্ব বায়ুর গুণমান সংক্রান্ত একটি রিপোর্টে এই তথ্য উল্লেখ করা হয়েছে।
বিশ্বের সবচেয়ে দূষিত শহর ভারতের রাজধানী নয়াদিল্লি। হ্যাঁ ঠিক শুনছেন, এক বার নয় দুবার নয় ২০১৮ থেকে এনিয়ে নয়াদিল্লি চারবার এই লজ্জার শিরপা পেল। অন্যদিকে, বিহারের বেগুসরাইকে বিশ্বের সবচেয়ে দূষিত মেট্রোপলিটন এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে। সুইস সংস্থা IQAir-এর বিশ্ব বায়ুর গুণমান সংক্রান্ত একটি রিপোর্টে এই তথ্য প্রকাশ করেছে। ৩০ হাজারেরও বেশি বায়ুর গুণমান পর্যবেক্ষণ কেন্দ্র এবং গবেষণা প্রতিষ্ঠানের তথ্য পর্যালোচনা করে এই রিপোর্ট তৈরি করা হয়েছে বলে IQAir এর পক্ষ থেকে জানান হয়েছে।

সুইস সংস্থা রিপোর্টে বলা হয়েছে, ২০২৩ সালে ১৩৪টি দেশের মধ্যে একটি সমীক্ষা চালানো হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বায়ুর গুণমান খারাপ থাকা দেশগুলির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। ২০২২ সালে সবচেয়ে দূষিত দেশের তালিকায় অষ্টম স্থানে ছিল ভারত। কিন্তু বায়ুর মান ক্রমাগত নিম্নমুখী হওয়ায় ২০২৩ সালে এক লাফে তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত। বাংলাদেশ এবং পাকিস্তানের ঠিক পরেই ভারতের অবস্থান।
বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব ব্যপি পরিবেশবিদরা। বায়ু দূষণের জেরে ভারতে বাড়ছে হাঁপানি, ক্যান্সার, স্ট্রোক এবং ফুসফুসের রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক সাত মিলিয়ন মানুষের অকাল মৃত্যুর জন্য বায়ুদূষণ দায়ী। শুধু মাত্র নয়াদিল্লি বা বেগুসরাই নয়, দেশের একাধিক শহর এই তালিকায় স্থান পেয়েছে।

Post Views: 100

Continue Reading

Previous: ব্যাঙ্কের লাগাতার ফোনের জ্বালায় নাজেহাল হাইকোর্টের বিচারপতি
Next: মিথ্যে বিজ্ঞাপন সংক্রান্ত মামলায় যোগগুরু রামদেবকে তলব সুপ্রিম কোর্টে

সম্পর্কিত গল্প

putin.jpg

ইরানের নয়া সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইকে শুভেচ্ছা রাশিয়ার

Online Desk মার্চ 9, 2026
musk-f.jpg

আত্মহত্যার জন্য চ্যাটজিপিটি ব্যবহার করেছিলেন সুরাটের দুই বন্ধু, প্রতিক্রিয়া মাস্কের

Online Desk মার্চ 9, 2026
FotoJet.jpg

শিরোনামে হিনা খান, মেজাজ হারিয়ে চিৎকার করে উঠলেন অভিনেত্রী! আসলে ঘটনাটি কি?

Online Desk মার্চ 9, 2026

You may have missed

putin.jpg

ইরানের নয়া সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইকে শুভেচ্ছা রাশিয়ার

Online Desk মার্চ 9, 2026
musk-f.jpg

আত্মহত্যার জন্য চ্যাটজিপিটি ব্যবহার করেছিলেন সুরাটের দুই বন্ধু, প্রতিক্রিয়া মাস্কের

Online Desk মার্চ 9, 2026
sed.png

ভারতের জয়ে উল্লাসে ক্রিকেটপ্রেমীরা, ক্যামেরা বন্দি হল হার্দিক-মাহিকার একান্ত মুহুর্ত

Online Desk মার্চ 9, 2026
sacfacf.jpg

ধ্বংসাবশেষে পরিণত হয়েছে ফ্রেজারগঞ্জের সরকারি হাসপাতাল

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.