Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • “দুবাই ম্যান” কে ? রহস্য উদ্ধারে এগোচ্ছে এনআইএ !

“দুবাই ম্যান” কে ? রহস্য উদ্ধারে এগোচ্ছে এনআইএ !

Online Desk এপ্রিল 12, 2025
Tahawwur-Rana-Probe.webp

ওঙ্কার ডেস্ক: ১৫ বছর পর মুম্বই হামলার তদন্তে নতুন মোড়, উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ২৬/১১ মুম্বই হামলার ১৫ বছর পর নতুন মোড়। এনআইএ-র দাবি, এই তদন্তে চাঞ্চল্যকর তথ্যের সন্ধান পাওয়া যাচ্ছে। হামলার অন্যতম মূল ষড়যন্ত্রকারী কানাডিয়ান-পাকিস্তানি লস্কর-ই-তোইবা জঙ্গি তাহাউর রানাকে জেরা করে এক গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধারে আশাবাদী তন্তকারী সংস্থা। উঠে এসেছে ‘দুবাই ম্যান’-এর নাম। যে ব্যক্তি আগে থেকেই ভারতের উপর ভয়াবহ হামলার কথা জানত। তদন্তকারীরা মনে করছেন, তাঁরা এখন খুব কাছাকাছি পৌঁছে গিয়েছেন ওই রহস্যময় দুবাইবাসী ব্যক্তিটির পরিচয় জানতে। এনআইএ সূত্রে জানা গিয়েছে, হামলার ঠিক আগে দুবাইয়ে তাহাউরের সঙ্গে দেখা হয়েছিল এই ‘দুবাই ম্যান’-এর। তাহাউরের ছোটবেলার বন্ধু ও ২৬/১১ হামলার অন্যতম চক্রান্তকারী ডেভিড কোলম্যান হেডলি ওই ব্যক্তির সঙ্গে তাহাউরের পরিচয় করিয়ে দিয়েছিল। তদন্তে উঠে এসেছে, ওই ব্যক্তি রানাকে জানিয়েছিল, ভারতে এক ভয়াবহ জঙ্গি হামলা অনিবার্য।

আমেরিকা থেকে তাহাউর রানাকে প্রত্যর্পণের সময় কিছু গুরুত্বপূর্ণ তথ্য এনআইএর হাতে এসেছে। সেখানেও উল্লেখ রয়েছে, দুবাইতে এক গোপন সাক্ষাতে রানা ও ওই ব্যক্তির মধ্যে কথোপকথন হয়, যেখানে হামলার আগাম বার্তা দেওয়া হয় রানাকে। তদন্তকারী আধিকারিকদের অনুমান, এই ব্যক্তি পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর কেউ হতে পারেন, অথবা পাক সেনাবাহিনীর কোনও উচ্চপদস্থ কর্তা, কিংবা সরাসরি লস্কর-ই-তোইবার শীর্ষ নেতা। ২০০৮ সালের ১৩ থেকে ২১ নভেম্বরের মধ্যে তাহাউর রানা তাঁর স্ত্রী সামরাজ রানা আখতারকে সঙ্গে নিয়ে ভারতের একাধিক শহর সফর করে। এনআইএ-এর নজরে এসেছে যে, তাঁরা শুধু মুম্বই নয়, হাপুর, আগ্রা, দিল্লি, কোচি, আমদাবাদ ঘুরে বেরিয়েছিলেন। ফলে প্রশ্ন উঠছে, এই শহরগুলিও কি হামলার সম্ভাব্য নিশানা ছিল?

মুম্বই হামলায় লস্করের একাধিক শীর্ষ নেতার নাম উঠে এসেছে – হাফিজ সইদ, জাকিউর রহমান লখভি, সাজিদ মজিদ, ইলিয়াস কাশ্মীরি, আবদুর রহমান ওরফে পাশা। পাশাপাশি আইএসআই-এর অফিসার মেজর ইকবাল ওরফে মেজর আলি ও মেজর সামির আলির নামও উঠে এসেছে।

Post Views: 122

Continue Reading

Previous: হজ ব্যবস্থাপনা খতিয়ে দেখতে সৌদি আরবে সংখ্যালঘু মন্ত্রকের সচিব
Next: কোটি কোটি গাছ লাগানো ‘ট্রি ম্যান’ দারিপল্লি রামাইয়ার প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদীর

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.