Skip to content
জুলাই 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মোথাবাড়ি কাণ্ডে ২৩ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

মোথাবাড়ি কাণ্ডে ২৩ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

Online Desk জুন 30, 2026
Mothabari.jpg

নিজস্ব সংবাদদাতা : মোথাবাড়ি কাণ্ডে চার্জশিট দাখিল করলো NIA। মালদা জেলার মোথাবাড়িতে এই বছরের শুরুর দিকে SIR প্রক্রিয়ার পুনর্বিবেচনা পর্বে নিযুক্ত বিচারকদের হেনস্থার ঘটনায় দায়ের করা দুটি মামলায় তদন্তে ছিল এই কেন্দ্রীয় সংস্থা। মঙ্গলবার ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করল তারা। কলকাতায় এনআইএ-র একটি বিশেষ আদালতে এই চার্জশিট দাখিল করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস), ২০২৩-এর একাধিক ধারায় এই ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে হত্যার চেষ্টা, সরকারি কর্মচারীদের ওপর হামলা, হেনস্থা, সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়া, বেআইনিভাবে আটকে রাখা এবং সরকারি কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করার মতো অভিযোগ। দুটি মামলার মধ্যে একটিতে ২২ জন এবং অন্যটিতে একজনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। প্রথম মামলার চার্জশিটটি ৫৪ পৃষ্ঠার এবং দ্বিতীয়টির চার্জশিট ১১ পৃষ্ঠার।

এসআইআর চলাকালীন বিচারিক প্রক্রিয়ায় নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের হেনস্থার ঘটনায় মোট ১২টি মামলা দায়ের করা হয়েছিল। এর আগে এই মাসের শুরুর দিকেই এনআইএ এই সংক্রান্ত চারটি মামলায় ৩১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল। ওই চারটি মামলায় যথাক্রমে ৩, ১৫, ১০ এবং ৩ জন অভিযুক্ত ছিলেন। একটি চার্জশিটে মূল অভিযুক্ত হিসেবে মোফাক্কেরুল ইসলাম ও একরামুল বদনানীর নাম উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার, মথাবাড়ি সংক্রান্ত ঘটনায় আরও দুটি মামলায় NIA চার্জশিট দাখিল করল। এর মধ্যে একটি চার্জশিটে রিঙ্কু আরির নাম রয়েছে। এ পর্যন্ত মোট ১২টি মামলার মধ্যে ৬টিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি চার্জশিট দাখিল করল।

গত ২৫ জুন, মথাবাড়ি মামলার সূত্র ধরে কংগ্রেস নেতা সায়েম চৌধুরীকে গ্রেপ্তার করে NIA-র তদন্তকারীরা। মথাবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরীকে সংস্থার কলকাতা দপ্তরে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর হেফাজতে নেওয়া হয়।

NIA আধিকারিকদের মতে, ‘বাবু চৌধুরী’ নামে পরিচিত সায়েম চৌধুরী ওই ঘেরাও কর্মসূচি সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। তদন্তকারীরা এমন ভিডিও ফুটেজ পেয়েছেন বলে জানা গেছে, যেখানে তাঁকে SIR প্রক্রিয়া এবং বিচার বিভাগীয় আধিকারিকদের বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করতে দেখা যাচ্ছে। বিডিও অফিস থেকে ফেরার পথে বিচারকদের গাড়িতে হামলার ঘটনায় তাঁর জড়িত থাকার বিষয়েও সংস্থাটি সন্দেহ করছে।

Post Views: 28

Continue Reading

Previous: বিজেপি জমানায় বেড়েছে অভিযুক্তদের ওপর ডিম ছোড়ার ঘটনা, রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট

সম্পর্কিত গল্প

Calcutta-highcourt-1280.jpg

বিজেপি জমানায় বেড়েছে অভিযুক্তদের ওপর ডিম ছোড়ার ঘটনা, রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট

Online Desk জুন 30, 2026
P-1.jpg

ট্রাইবেকারে বিশ্বকাপ থেকে ছুটি জার্মানি, নেদারল্যান্ডসের ! বিশ্বকাপের রাউন্ড ১৬য় প্যারাগুয়ে, মরক্কো

Online Desk জুন 30, 2026
court.jpg

স্বস্তি মিলল না অভিষেকের পিএ সুমিতের, দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টের

Online Desk জুন 30, 2026

You may have missed

Mothabari.jpg

মোথাবাড়ি কাণ্ডে ২৩ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

Online Desk জুন 30, 2026
Calcutta-highcourt-1280.jpg

বিজেপি জমানায় বেড়েছে অভিযুক্তদের ওপর ডিম ছোড়ার ঘটনা, রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট

Online Desk জুন 30, 2026
P-1.jpg

ট্রাইবেকারে বিশ্বকাপ থেকে ছুটি জার্মানি, নেদারল্যান্ডসের ! বিশ্বকাপের রাউন্ড ১৬য় প্যারাগুয়ে, মরক্কো

Online Desk জুন 30, 2026
court.jpg

স্বস্তি মিলল না অভিষেকের পিএ সুমিতের, দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টের

Online Desk জুন 30, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.