Skip to content
জুলাই 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিজেপি জমানায় বেড়েছে অভিযুক্তদের ওপর ডিম ছোড়ার ঘটনা, রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট

বিজেপি জমানায় বেড়েছে অভিযুক্তদের ওপর ডিম ছোড়ার ঘটনা, রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট

Online Desk জুন 30, 2026
Calcutta-highcourt-1280.jpg

ওঙ্কার ডেস্ক: অভিযুক্তদের গ্রেফতারের পর বা আগে তাদের ওপর ডিম ছোড়ার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতির স্পষ্ট পর্যবেক্ষণ, আইন হাতে তুলে নিয়ে এমন কাজ করা যাবে না। শুধু তাই নয়, অভিযুক্তদের আদালতে বা অন্যত্র নিয়ে যাওয়ার সময় কী ধরণের নিরাপত্তাবিধি মেনে চলা হবে সে বিষয়ে নির্দিষ্ট নির্দেশিকা থাকা প্রয়োজন বলে মত আদালতের।

কলকাতা হাইকোর্ট মঙ্গলবার জানিয়েছে, ডোম ছোড়ার ঘটনায় আইনি পরিণতি কী হতে পারে সে সম্পর্কে সাধারণ মানুষের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া দরকার। মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, শুধু দু’একজনকে গ্রেফতার করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। বরং এই ধরনের কাজ যদি কেউ করে তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির কী ধরণের শাস্তি হতে পারে, তা মানুষকে জানানো দরকার। এদিনের শুনানিতে আদালত রাজ্যের কাছে জানতে চায়, কোনও অভিযুক্তকে এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়ার ক্ষেত্রে পুলিশের নির্দিষ্ট কী গাইডলাইন রয়েছে। আদালতে রাজ্যের তরফ থেকে বলা হয়, সরকার ডিম ছোড়ার ঘটনা কোনও ভাবেই সমর্থন করে না। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই একাধিক ক্ষেত্রে এফআইআর দায়ের হয়েছে। বেশ কয়েক জনকে গ্রেফতারও করা হয়েছে।

উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে। সেই তালিকায় রয়েছেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষও। সোনারপুরে অভিষেকের উপর ডিম হামলা নিয়ে সরগরম হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। অবশেষে এই ধরণের ঘটনার ক্ষেত্রে কড়া পর্যবেক্ষণ জানাল হাইকোর্ট।

Post Views: 26

Continue Reading

Previous: ট্রাইবেকারে বিশ্বকাপ থেকে ছুটি জার্মানি, নেদারল্যান্ডসের ! বিশ্বকাপের রাউন্ড ১৬য় প্যারাগুয়ে, মরক্কো
Next: মোথাবাড়ি কাণ্ডে ২৩ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

সম্পর্কিত গল্প

Mothabari.jpg

মোথাবাড়ি কাণ্ডে ২৩ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

Online Desk জুন 30, 2026
P-1.jpg

ট্রাইবেকারে বিশ্বকাপ থেকে ছুটি জার্মানি, নেদারল্যান্ডসের ! বিশ্বকাপের রাউন্ড ১৬য় প্যারাগুয়ে, মরক্কো

Online Desk জুন 30, 2026
court.jpg

স্বস্তি মিলল না অভিষেকের পিএ সুমিতের, দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টের

Online Desk জুন 30, 2026

You may have missed

Mothabari.jpg

মোথাবাড়ি কাণ্ডে ২৩ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

Online Desk জুন 30, 2026
Calcutta-highcourt-1280.jpg

বিজেপি জমানায় বেড়েছে অভিযুক্তদের ওপর ডিম ছোড়ার ঘটনা, রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট

Online Desk জুন 30, 2026
P-1.jpg

ট্রাইবেকারে বিশ্বকাপ থেকে ছুটি জার্মানি, নেদারল্যান্ডসের ! বিশ্বকাপের রাউন্ড ১৬য় প্যারাগুয়ে, মরক্কো

Online Desk জুন 30, 2026
court.jpg

স্বস্তি মিলল না অভিষেকের পিএ সুমিতের, দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টের

Online Desk জুন 30, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.