স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে রাউন্ড অফ ৩২-র লড়াইতে বোস্টন স্টেডিয়ামে ভারতীয় সময় সোমবার মধ্যরাতে, মুখোমুখি হয় জার্মানি বনাম প্যারাগুয়ে । সেই ম্যাচেই ইতিহাস লিখল প্যারাগুয়ে! টাইব্রেকারে জার্মানিকে হারিয়ে পরের রাউন্ডে, ম্যাচের নায়ক অরল্যান্ডো গিলনির্ধারিত সময় পর্যন্ত খেলার ফলাফল ছিল ১-১। ফলে, ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর সেখানেই বাজিমাৎ করল প্যারাগুয়ে। অপ্রতিরোধ্য, অপরাজেয় এবং অসম লড়াই। নিঃসন্দেহে ঐতিহাসিক জয়। গোটা ম্যাচে বিধ্বংসী গোলকিপিং করলেন অরল্যান্ডো.টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে চলতি বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ ১৬-এ পৌঁছে গেল মরক্কো।

এদিন শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল দেখা যাচ্ছিল। দুই দলই আক্রমণ করছিল। মরক্কোর অধিনায়ক আশরফ হাকিমির ওভারল্যাপ বিপজ্জনক হয়ে উঠছিল। পাল্টা ডাচদের আক্রমণও দেখা যাচ্ছিল। তবে আক্রমণ-প্রতি আক্রমণে খেলা জমে উঠলেও, প্রথমার্ধে গোল হয়নি। গোলের জন্য দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়। ৭২ মিনিটে অসাধারণ গোল করেন কডি গাকপো. তাঁর গোলের পর মনে হচ্ছিল ডাচদের জয় নিশ্চিত। কিন্তু দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ের প্রথম মিনিটে ম্যাচের মোড় ঘুরে যায়। লেফট উইং থেকে বক্সে বিপজ্জনক ক্রস ভাসান চেমসদিন তাইবি । অসাধারণ হেডে জালে বল জড়িয়ে দেন ইসা দিয়োপ. এরপর নির্ধারিত সময়ের খেলায় আর গোল হয়নি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে গোল হয়নি। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধেও গোল হয়নি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে বাজিমাত করে মরক্কো। টাইব্রেকারের ফল ৩-২।