Skip to content
আগস্ট 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভাঙড়ে বিস্ফোরণ: শওকত মোল্লার বিরুদ্ধে ইউএপিএ ধারা জুড়ল এনআইএ

ভাঙড়ে বিস্ফোরণ: শওকত মোল্লার বিরুদ্ধে ইউএপিএ ধারা জুড়ল এনআইএ

Online Desk আগস্ট 22, 2026
1000368078.jpg

ওঙ্কার ডেস্ক: ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার বিস্ফোরণ মামলায় আরও চাপে পড়লেন ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তাঁর বিরুদ্ধে ইউএপিএ-র ধারা যুক্ত করার অনুমতি দিয়েছে এনআইএ-র বিশেষ আদালত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদনের ভিত্তিতেই এই অনুমতি মিলেছে। এর ফলে শওকতের বিরুদ্ধে তদন্ত আরও কঠোর হওয়ার পথ খুলে গেল। তবে ইউএপিএ-র ধারা যুক্ত হওয়া মানেই অভিযোগ প্রমাণিত হয়েছে, এমন নয়।

উল্লেখ্য ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারের বিস্ফোরণকে সাধারণ ঘটনা হিসেবে দেখছে না এনআইএ। তদন্তে বৃহত্তর ষড়যন্ত্রের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে বলে তদন্তকারী সংস্থার দাবি। নির্বাচনের আগে ভাঙড়ে অশান্তি তৈরির কোনও পরিকল্পনা ছিল কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে। এনআইএ-র অভিযোগ, বিস্ফোরণের জন্য বোমা তৈরিতে শওকতের ভূমিকা ছিল। তাঁর নির্দেশেই সহযোগীরা ওই কাজ করেছিল বলেও দাবি তদন্তকারীদের। বিস্ফোরণের পরে প্রমাণ নষ্টের চেষ্টার অভিযোগও উঠেছে। গুরুত্বপূর্ণ তথ্য যাতে তদন্তকারীদের হাতে না আসে, সেই চেষ্টাও করা হয়েছিল।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বিজয়গঞ্জ বাজারে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ঘটনায় ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়। আহত হন আরও কয়েক জন। শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকি মামলাটি এনআইএ-র হাতে দেওয়ার দাবি তুলেছিলেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে রাজ্য পুলিশের কাছ থেকে তদন্তভার নেয় কেন্দ্রীয় সংস্থা।

Post Views: 31

Continue Reading

Previous: ২৩ আগস্ট শেষ হচ্ছে গ্যাসের ই-কেওয়াইসির সময়সীমা, নিজের মোবাইল থেকে কী ভাবে করবেন? রইল সম্পূর্ণ পদ্ধতি
Next: শিক্ষাঙ্গনে ফের রাজনীতি? কলেজের গভর্নিং বডিতে শাসকদলের জনপ্রতিনিধিদের ফেরানো ঘিরে বিতর্ক

সম্পর্কিত গল্প

Momunbagan.jpg

সংঘবদ্ধ ইস্টবেঙ্গলকে হারানো কঠিন মানছে মোহনবাগান

Online Desk আগস্ট 22, 2026
Durby.jpg

ডার্বি জয়ের প্রেরণা থেকে ট্রফি জয়কেই হাতিয়ার করছেন হাবাস

Online Desk আগস্ট 22, 2026
ChatGPT-Image-Aug-22-2026-03_30_05-PM.png

সুপ্রিম কোর্টের নির্দেশে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনের আসামি, জীবনের শেষ প্রান্তে এসে মুক্তির স্বাদ শতায়ুর

Online Desk আগস্ট 22, 2026

You may have missed

Momunbagan.jpg

সংঘবদ্ধ ইস্টবেঙ্গলকে হারানো কঠিন মানছে মোহনবাগান

Online Desk আগস্ট 22, 2026
Durby.jpg

ডার্বি জয়ের প্রেরণা থেকে ট্রফি জয়কেই হাতিয়ার করছেন হাবাস

Online Desk আগস্ট 22, 2026
ChatGPT-Image-Aug-22-2026-03_30_05-PM.png

সুপ্রিম কোর্টের নির্দেশে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনের আসামি, জীবনের শেষ প্রান্তে এসে মুক্তির স্বাদ শতায়ুর

Online Desk আগস্ট 22, 2026
1000368100.jpg

স্বাস্থ্যসাথী না আয়ুষ্মান, রোগীর চিকিৎসা হবে কোন প্রকল্পে? নতুন নিয়ম জানাল রাজ্য

Online Desk আগস্ট 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.