Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • নিপা আক্রান্ত নার্সদের নিয়ে উদ্বেগ কাটেনি, কী জানাল স্বাস্থ্য দফতর

নিপা আক্রান্ত নার্সদের নিয়ে উদ্বেগ কাটেনি, কী জানাল স্বাস্থ্য দফতর

Online Desk জানুয়ারি 18, 2026
nipa-5.jpg

ওঙ্কার ডেস্কঃ নিপা আক্রান্ত দুই নার্সের অবস্থা স্থিতিশীল। উত্তর ২৪ পরগনার বারাসতের এক বেসরকারি হাসপাতালে ভর্তি এই দুই নার্সের চিকিৎসায় সর্বক্ষণ নজর রাখছেন ডাক্তাররা। স্বাস্থ্য দফতর জানিয়েছে, দুই নার্স ছাড়া রাজ্যে এখনও নতুন করে কেউ নিপা আক্রান্ত হননি। যা স্বস্তি দিয়েছে।
বারাসতের হাসপাতালেই চিকিৎসাধীন দুই নার্স একজন মহিলা, অন্যজন পুরুষ। দু’জনেরই অবস্থাই কয়েকদিন ধরে সঙ্কটজনক হলেও এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। হাসপাতাল সূত্রে খবর, পুরুষ নার্সের শারীরিক অবস্থায় সামান্য উন্নতি দেখা গেছে। তাই শুক্রবারই তাঁকে ভেন্টিলেশন থেকে বের করে দেওয়া হয়েছে। অন্যদিকে, মহিলা নার্স এখনও সঙ্কটজনক, তবে নতুন করে অবস্থার অবনতি হয়নি বলে হাসপাতাল সূত্রে খবর।
স্বাস্থ্য দফতর জানিয়েছে, যারা গত কয়েক দিনে এই দুই নার্সের সংস্পর্শে এসেছিলেন, তাঁদের চিহ্নিত করে নমুনা সংগ্রহ করা হয়। মোট ৮২ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট অনুযায়ী, সব নমুনাই নেগেটিভ, অর্থাৎ এখন পর্যন্ত অন্য কারও শরীরে নিপা ভাইরাসের উপস্থিতি মেলেনি।
সূত্রের খবর, কেন্দ্রের এক বিশেষ দল জেলার হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেছে। নার্স ও স্বাস্থ্যকর্মীদের সচেতন করতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে। হাসপাতালগুলিকে বাড়তি সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে।

Post Views: 85

Continue Reading

Previous: সিঙ্গুরে মোদীর সভা, শিল্প-আন্দোলনের মাটিতে দাঁড়িয়ে কী বার্তা দেবেন প্রধানমন্ত্রী ‍!
Next: ভাঙলেন রেকর্ড, ছোটদের বিশ্বকাপে বড় নজির বৈভবের

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.