Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে গবেষণা, চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে গবেষণা, চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

Online Desk অক্টোবর 6, 2025
nobel-medicine.jpg

ওঙ্কার ডেস্ক: চিকিৎসা বিজ্ঞানী ২০২৫ সালের নোবেলজয়ীদের নাম ঘোষণা করল সুইডেনের স্টোকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। যে তিন জন চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছেন তাঁরা হলেন মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং শিমন সাগাগুচি। মূলত পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে গবেষণার জন্য তাঁদের এই পুরস্কার দিয়ে সম্মানিত করা হল। মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। অন্য দিকে শিমন সাগাগুচি জাপানের নাগরিক।

পেরিফেরাল ইমিউন টলারেন্স কী? এটি রোগ-প্রতিরোধ বা ইমিউন সিস্টেমের একটি প্রক্রিয়া। যার মাধ্যমে দেহের নিজস্ব উপাদান এবং ক্ষতিকারক নয় এমন বহিরাগত উপাদান (তা হতে পারে খাদ্য উপাদান, উপকারী ব্যাকটেরিয়া) এর বিরুদ্ধে অতিরিক্ত প্রতিরোধমূলক প্রতিক্রিয়া সৃষ্টি হওয়া রোধ করে। উল্লেখ্য, প্রতি বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণা করে সুইডেনের স্টোকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। পদার্থবিজ্ঞান ও রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স।

কী পাবেন নোবেলজয়ী বিজ্ঞানীরা? নোবেলজয়ীরা পাবেন একটি মেডেল, একটি সনদপত্র। সেই সঙ্গে পাবেন ১ কোটি ১০ লক্ষ সুইডিশ ক্রোনা। যেসব বিভাগে নোবেলজয়ী একাধিক, সেই ক্ষেত্রে তাঁদের মধ্যে এই ১ কোটি ১০ লক্ষ সুইডিশ ক্রোনা ভাগ করে দেওয়া হবে। বর্তমান বাজারে এর আর্থিক মূল্য প্রায় ১২ লক্ষ মার্কিন ডলার।

Post Views: 112

Continue Reading

Previous: কটকে দুর্গা প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সংঘর্ষ; সোমবারেও জারি কার্ফু, বন্ধ ইন্টারনেট
Next: ছেলেদের পরে এবারে বিশ্বকাপে মেয়েরাও উড়িয়ে দিল পাকিস্তানকে

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.