Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • কটকে দুর্গা প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সংঘর্ষ; সোমবারেও জারি কার্ফু, বন্ধ ইন্টারনেট

কটকে দুর্গা প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সংঘর্ষ; সোমবারেও জারি কার্ফু, বন্ধ ইন্টারনেট

Online Desk অক্টোবর 6, 2025
odhisha-carfew.jpg

ওঙ্কার ডেস্ক: কটকে দুর্গা প্রতিমা বিসর্জনের সময় সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার ফলে শহরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রবিবার সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা চলাকালীন দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয়। প্রতিবাদী ও স্থানীয় নাগরিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৩৩ জন আহত হয়েছেন, যার মধ্যে আটজন পুলিশ সদস্য। ঘটনার সূত্রপাত বাইক মিছিল ও শোভাযাত্রার সময় মাইকের শব্দ, সঙ্গীত ও ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে সংঘর্ষ ছড়ায়।
পরিস্থিতি ক্রমশ অবনতি হওয়ায় রাতের দিকে প্রশাসন ৩৬ ঘণ্টার কার্ফু জারি করে। শহরের বিভিন্ন এলাকায় ইন্টারনেট পরিষেবা ২৪ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছে, যাতে গুজব ছড়ানো ও বিশৃঙ্খলা রোধ করা যায়। পুলিশ বড় সংখ্যায় মোতায়ন করা হয়েছে এবং শহরে নিয়মিত টহল চালানো হচ্ছে। সংঘর্ষে আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিশ্ব হিন্দু পরিষদ এই সংঘর্ষকে কেন্দ্র করে সোমবার ১২ ঘণ্টার বন্‌ধ ডেকেছে। তারা প্রশাসনের ব্যর্থতা এবং নাগরিক নিরাপত্তা রক্ষায় অযোগ্যতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। অন্যদিকে, ওড়িশা মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি কটকবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “এই শহরের শান্তি ও সম্প্রীতির দীর্ঘ ঐতিহ্য রয়েছে। অনুগ্রহ করে তা বিবেচনা করে পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন।”
কটকের পুলিশ কমিশনার এস দেব দত্ত সিং জানিয়েছেন, প্রাথমিকভাবে সংঘর্ষে জড়িত দুষ্কৃতীরা শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে, যাতে পরবর্তী দিনগুলিতে কোনোরকম বিশৃঙ্খলা না ঘটে।
বর্তমানে শহরে শান্তি ফেরাতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। সাধারণ নাগরিকদের অপ্রয়োজনীয় ভিড় এড়াতে এবং ঘরের বাইরে না বের হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কার্ফু ও ইন্টারনেট সীমাবদ্ধতা বহাল থাকবে।

Continue Reading

Previous: ভারতকে সরাসরি হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের, বাড়ছে দুই দেশের উত্তেজনা
Next: পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে গবেষণা, চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026
Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.