Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • নদীয়ার গৃহবধূর রহস্য মৃত্যু , অভিযোগ শ্বশুর বাড়ির বিরুদ্ধে

নদীয়ার গৃহবধূর রহস্য মৃত্যু , অভিযোগ শ্বশুর বাড়ির বিরুদ্ধে

Online Desk মে 18, 2025
dead.jpg

নিজস্ব সংবাদদাতা : নদিয়ার চাপড়া থানার আলফা গ্রামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম মুসলিমা খাতুন। তিন মাস আগে ডোমপুকুর গ্রাম থেকে তাঁর বিয়ে হয়েছিল আলফা গ্রামের মনিরুল শেখের সঙ্গে।
পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন মুসলিমার উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাত। টাকা আনার জন্য চাপ দেওয়া হতো বাবার বাড়ির উপর। মুসলিমার স্বামী মনিরুল, শ্বশুর ও শাশুড়ি মিলেই তাঁকে দিনের পর দিন নিগ্রহ করতেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনার দিন মুসলিমার ঝুলন্ত দেহ উদ্ধার হয় শ্বশুরবাড়ির ঘর থেকে। এরপরই এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা। মৃতার পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়—তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।
চাপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মুসলিমার পরিবারের সদস্যরা। অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। ঘটনার পর থেকে পলাতক মুসলিমার স্বামী ও শাশুড়ি।পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে।

Continue Reading

Previous: সমবায় নির্বাচন ঘিরে উত্তাল তমলুক, ভোটকেন্দ্রেই ধাক্কা-ধাক্কি তৃণমূল বিজেপির
Next: চাকরিহারা শিক্ষককর্মীদের বিক্ষোভে যোগ দেবে দৃষ্টিহীন ও বিশেষ সক্ষম চাকরিহারা শিক্ষকরা

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.