Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • চাকরিহারা শিক্ষককর্মীদের বিক্ষোভে যোগ দেবে দৃষ্টিহীন ও বিশেষ সক্ষম চাকরিহারা শিক্ষকরা

চাকরিহারা শিক্ষককর্মীদের বিক্ষোভে যোগ দেবে দৃষ্টিহীন ও বিশেষ সক্ষম চাকরিহারা শিক্ষকরা

Online Desk মে 18, 2025
chakrihara-sikhyok.jpg

নিজস্ব সংবাদদাতা : চাকরি থেকে বঞ্চিত শিক্ষক ও শিক্ষাকর্মীদের আন্দোলন চলছে বিকাশ ভবনের সামনে। একদিকে ন্যায্য দাবির লড়াই, অন্যদিকে আন্দোলনের জায়গাকে পরিচ্ছন্ন রাখার সচেতনতা—রবিবার দেখা গেল এক অনন্য ছবি। জমায়েতের ফলে নোংরা হয়ে যাওয়া রাস্তা নিজেদের হাতে ঝাড়ু ধরেই সাফ করলেন প্রতিবাদরত শিক্ষকরা। মানবিকতার এই দৃষ্টান্ত ঘিরে ইতিমধ্যেই আলোড়ন ছড়িয়েছে সামাজিক মাধ্যমে।

এদিন বিকেল ৩টে থেকে শুরু হচ্ছে আরও এক বিশেষ কর্মসূচি—‘উদয়নের পাঠশালা’। অংশ নিচ্ছেন দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষম, চাকরিহারা শিক্ষকেরা। রাস্তায় বসেই তাঁরা পাঠ দেবেন ছোট ছোট বাচ্চাদের, তুলে ধরবেন তাঁদের জীবনসংগ্রামের কাহিনি। শোনাবেন কীভাবে শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও তাঁরা জীবনযুদ্ধে জয়ী হয়েছেন, অথচ এখনও বঞ্চিত যোগ্যতার স্বীকৃতি থেকে। এই অভিনব উদ্যোগ আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে। শুধু দাবি নয়, শিক্ষার আলোও ছড়িয়ে দিতে চায় এই প্রতিবাদ।

বৃহস্পতিবার সকাল থেকেই বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখানো শুরু করেছে চাকরিহারা শিক্ষক- শিক্ষিকারা। রবিবার বিকাশ ভবন বন্ধ থাকায় বড়কর্মসূচি না নিলেও আন্দোলন চলবে জানিয়ে দেয় তারা। শিক্ষক নিয়োগ দুর্নীতির কারণে ২০১৬ সালের গোটা প্যানেলই বাতিল করে দেওয়া হয় হাইকোর্টের নির্দেশে। ওই প্যানেলে থাকা দৃষ্টিহীন এবং বিশেষ ভাবে সক্ষম শিক্ষকেরাও এ বার পথে নামছেন।

Post Views: 208

Continue Reading

Previous: নদীয়ার গৃহবধূর রহস্য মৃত্যু , অভিযোগ শ্বশুর বাড়ির বিরুদ্ধে
Next: ফের ডানা ছাঁটা হল অনুব্রতর, ডাকতে পারবেন না কোনও মিটিং মিছিল

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.