Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নয়ডার খাদের জলে মৃত্যু তরুণ ইঞ্জিনিয়ারের, অন্তিম সময়ে বাবাকে ফোন “মরতে চাই না”

নয়ডার খাদের জলে মৃত্যু তরুণ ইঞ্জিনিয়ারের, অন্তিম সময়ে বাবাকে ফোন “মরতে চাই না”

Online Desk জানুয়ারি 18, 2026
Noida-Death.jpg

ওঙ্কার ডেস্ক : ঘন কুয়াশায় পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক সফট ওয়্যার ইঞ্জিনিয়ারের। নাম যুবরাজ মেহতা, বয়স ২৭ বছর। শুক্রবার রাতে নয়ডার ১৫০ নম্বর সেক্টরে এই দুর্ঘটনা ঘটে। কুয়াশার মধ্যে তাঁর গাড়ি কিছু বুঝতে না পেরে দুটি ড্রেনেজের সংযোগস্থলে ধাক্কা দেয়। তারপর খাদে পড়ে যায়। ৭০ ফুট নিচে গভীর জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয় ওই তরুণ ইঞ্জিনিয়ারের।

মর্মান্তিক বিষয় হল- জলে তলিয়ে যেতে যেতে তিনি তাঁর বাবাকে ফোন করেন। সেই ফোনের কথা জানিয়েছেন মৃত যুবরাজের বাবা রাজকুমার মেহতা। দুর্ঘটনার সময় ছেলে তাকে ফোনে জানায়, “বাবা, আমি জলভরা গভীর গর্তে পড়ে গেছি। আমি ডুবে যাচ্ছি। দয়া করে এসে আমাকে বাঁচাও। আমি মরতে চাই না।”

এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা যায়। ঘন কুয়াশা এবং রাস্তায় রিফ্লেক্টরের অভাবে, তার গাড়ি দুটি সংলগ্ন ড্রেনেজ বেসিনকে ভাগ করা একটি উঁচু খাদের সঙ্গে ধাক্কা খাওয়ায় এই ভয়াবহ পরিণতি। সেসময় পাশ দিয়ে যাওয়া কিছু লোক মেহতার চিৎকার শুনে সাহায্য করার চেষ্টা করেও বাঁচাতে পারেনি। গাড়িটি সম্পূর্ণ ডুবে যায়। কয়েক মিনিটের মধ্যেই স্থানীয় পুলিশ, ডুবুরি এবং জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের কাজে নামে। রাজকুমারের বাবাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। প্রায় পাঁচ ঘন্টার চেষ্টায় খাদ থেকে ওই ইঞ্জিনিয়ারের দেহ এবং তাঁর গাড়িটি উদ্ধার করা হয়।

ঘটনার পর, মেহতার পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। তাঁদের অভিযোগ, কর্তৃপক্ষ সার্ভিস রোডের ধারে রিফ্লেক্টর ও ঢাকনাযুক্ত ড্রেন না করায় তাদের এই বিপত্তি। ঘন কুয়াশার মধ্যে রাস্তায় রিফ্লেক্টরের অভাবের কারণে দুর্ঘটনাটি ঘটার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের বিরুদ্ধে কর্তব্যের গাফিলতির অভিযোগ আনা হয়েছে। নলেজ পার্ক থানার ইনচার্জ সর্বেশ কুমার জানিয়েছেন, তদন্তে কোনও অবহেলা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনার পর কিছু স্থানীয় বাসিন্দা বিক্ষোভ সমাবেশ করে। কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দেয়। তাদের মতে, তারা বারবার সার্ভিস রোডে রিফ্লেক্টর এবং সাইনবোর্ড স্থাপনের দাবি জানিয়েছিল, কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এই ঘটনার পর নয়ডা কর্তৃপক্ষের তরফে সাময়িক ব্যবস্থা নেওয়া হয়। তারা কয়েক টন আবর্জনা এবং ধ্বংসাবশেষ দিয়ে গভীর খাদটি ভরাট করে।

Post Views: 74

Continue Reading

Previous: ইরানে মৃতের সংখ্যা অন্তত ১৬ হাজার, প্রশাসনের কড়া দমননীতির বর্ণনা প্রত্যক্ষদর্শীদের
Next: সিঙ্গুরের জমিতে বিজেপির বাংলা মিশন; প্রতিশ্রুতিতে ভরালেন প্রধানমন্ত্রী

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.