Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা ইসলামপুর মহকুমা হাসপাতালে, নার্সকে ধমক দেওয়ার অভিযোগ

রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা ইসলামপুর মহকুমা হাসপাতালে, নার্সকে ধমক দেওয়ার অভিযোগ

Online Desk অক্টোবর 25, 2025
nurse-ss.jpg

ওঙ্কার ডেস্ক: ৫৫ বছর বয়সী এক রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল ইসলামপুর মহকুমা হাসপাতালে। এক সিনিয়র নার্সকে প্রকাশ্যে চিৎকার করে ধমক দেওয়ার অভিযোগ উঠল। এই গোটা ঘটনায় কাঠগড়ায় হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল। শাসক দলের নেতার এই কর্মকাণ্ড ঘিরে চর্চা শুরু হয়েছে ইসলামপুরে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে বমি ও বুকে জ্বালার উপসর্গ নিয়ে ইসলামপুর হাসপাতালে ভর্তি হন প্রণব দত্ত নামে এক ব্যক্তি। চিকিৎসার পর বৃহস্পতিবার সকালে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু অভিযোগ, ওই দিন রাতেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এর পর পরিবারের লোকজন ফের তাঁকে হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসকরা ভর্তি করে নেন। অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে প্রণবের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত নার্সদের জানানো হয়। কিন্তু তাঁরা কোনও ব্যবস্থা নেননি। পরিবারের লোকজনের দাবি, চিকিৎসা না পেয়ে মৃত্যু হয় তাঁর। ইসলামপুর শহরের ক্ষুদিরামপল্লি এলাকার বাসিন্দা প্রণবের মৃত্যুর পর হাসপাতালে ছুটে আসেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল। তিনি হাসপাতালের কর্তব্যরত নার্সদেরকে ধমক দেন বলে অভিযোগ। ইতিমধ্যে সেই ঝামেলার একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে আঙুল তুলে তাঁকে বলতে শোনা যাচ্ছে ‘চুপ কর, একদম চুপ’। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ওঙ্কার বাংলা।

নার্সরা তাঁকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তিনি কোনও কথা শুনতে চাননি বলে অভিযোগ। তিনি কোনও কথাই শুনতে চাননি। বিষয়টি নিয়ে সিএমওএইচও বিস্তারিত রিপোর্ট চেয়েছেন। ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাজ্যের নারী ও শিশু কল্যাণমন্ত্রী শশী পাঁজা জানান, হাসপাতালের কোনও কর্মীর সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়।

Post Views: 96

Continue Reading

Previous: রোহিত-বিরাটের দাপটে শেষ ম্যাচে ভারতের জয়, ২-১-এ সিরিজ জিতল অস্ট্রেলিয়া
Next: হাওড়া স্টেশনের পরিপূরক হিসাবে সাজানো হবে শালিমার; চলতি বছরেই শুরু হবে নির্মান কাজ

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.