Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • রোহিত-বিরাটের দাপটে শেষ ম্যাচে ভারতের জয়, ২-১-এ সিরিজ জিতল অস্ট্রেলিয়া

রোহিত-বিরাটের দাপটে শেষ ম্যাচে ভারতের জয়, ২-১-এ সিরিজ জিতল অস্ট্রেলিয়া

Online Desk অক্টোবর 25, 2025
ODI-Win.jpg

স্পোর্টস ডেস্ক : রোহিত শর্মার ৩৩তম ওয়ানডে সেঞ্চুরি এবং বিরাট কোহলির ৭৪ রানের অপরাজিত ইনিংস অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতকে সহজ জয় এনে দিল। শনিবার সিডনিতে তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ভারত জয়লাভ করে। ২৩৭ রান তাড়া করতে নেমে ভারত ৩৮.৩ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয়। এদিকে, প্রথম দুটি ম্যাচ জিতে ইতিমধ্যেই অস্ট্রেলিয়া সিরিজ জিতে নিয়েছিল। খেলার শুরুতে হর্ষিত রানা কোচ গৌতম গম্ভীরের আস্থার মান রাখেন। ৩৯ রানে ৪ উইকেট তুলে নেন তিনি। ভারত অস্ট্রেলিয়াকে ২৩৬ রানে অলআউট করে। এক পর্যায়ে অজিরা ৩ উইকেটে ১৮৩ রানে ভালো অবস্থায় ছিল। কিন্তু পরে সম্মিলিত প্রচেষ্টা ভারতকে ম্যাচে ফেরায় বোলাররা। অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। শেষ পর্যন্ত ব্যাট হাতে ভারত ৩৮.৩ ওভারে অস্ট্রেলিয়ার রান টপকে যায়।

ওপেন করতে নেমে এ দিনও খুব একটা সুবিধে করতে পারেননি অধিনায়ক শুভমন। তবে তাঁর ২৬ বলে ২৪ রানের মধ্যে বড় ইনিংসের গোড়াপত্তনটা মোটের উপর মন্দ নয়। শুভমন আউট হওয়ার পর দায়িত্ব তুলে নেন দুই প্রাক্তন অধিনায়ক। কোহলি ব্যক্তিগত ৩৬ রানের মাথায় এক বার নাথান এলিসের বলে এলবিডব্লুউয়ের আবেদন থেকে বেঁচে যান। মাঠের আম্পায়ার আউট দেননি। ডিআরএসের আবেদন খারিজ করে দেন তৃতীয় আম্পায়ারও। এ ছাড়া প্রায় নিখুঁত ব্যাটিং করলেন দু’জনেই। যার ফল পায় ভারত। ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় টিম ইন্ডিয়া।

Post Views: 230

Continue Reading

Previous: ঠিক কি কি কারণে অন্ধ্রপ্রদেশে বাসে ভয়াবহ আগুন লেগেছিল; জানালো পুলিশ
Next: রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা ইসলামপুর মহকুমা হাসপাতালে, নার্সকে ধমক দেওয়ার অভিযোগ

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.