Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত মামলায় মঙ্গলবার অন্তর্বর্তী রায় দেবে হাইকোর্ট

ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত মামলায় মঙ্গলবার অন্তর্বর্তী রায় দেবে হাইকোর্ট

Online Desk জুন 17, 2025
high-court.jpg

ওঙ্কার ডেস্ক: ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত মামলায় মঙ্গলবার অন্তর্বর্তী রায় জানাতে পারে কলকাতা হাইকোর্ট। নতুন করে রাজ্য সরকার ওবিসি তালিকার জন্য যে সমীক্ষা করেছে, সেই সমীক্ষায় আপত্তি জানিয়েছেন মামলাকারীরা। তাঁদের দাবি, জনসংখ্যা সংক্রান্ত তথ্য ছাড়াই বিভিন্ন জনগোষ্ঠীকে ওবিসি হিসাবে চিহ্নিত করেছে রাজ্য। এদিন আদালত কী নির্দেশ দেয় সেদিকেই তাকিয়ে সব পক্ষ।

মামলাকারীদের দাবি, আদালত নির্দেশ দিয়েছিল সামাজিক, আর্থিক এবং পেশাগত ভাবে ভিন্ন রাজ্যের সব জনগোষ্ঠীর মধ্যে সমীক্ষা করতে হবে। কিন্তু অভিযোগ, রাজ্য জেলাভিত্তিক কয়েকটি পরিবারের মধ্যে সমীক্ষা করেছে। তাঁদের আরও অভিযোগ, জনসংখ্যার তথ্য ছাড়াই বিভিন্ন জনগোষ্ঠীকে ওবিসি হিসাবে চিহ্নিত করা হয়েছে। তা ছাড়া নতুন জনগোষ্ঠীকে ওবিসি তালিকায় সংযুক্ত করতে গেলে বিধানসভায় বিল আনতে হয়।

কিন্তু রাজ্য সরকার কোনও বিল আনেনি। উল্লেখ্য, পূর্বের ওবিসি তালিকার সঙ্গে বর্তমান তালিকার কিছু পার্থক্য রয়েছে। তবে রাজ্যের তরফে আদালতে জানানো হয়, ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলার জেরে বিভিন্ন কাজে সমস্যা হচ্ছে। যার মধ্যে রয়েছে কলেজে ভর্তি থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া। অন্য দিকে, কেন্দ্র সরকারের তরফে আদালতে জানানো হয়, জাতীয় অনগ্রসর কমিশন রাজ্যের দেওয়া তালিকা থেকে ৩৫টি গোষ্ঠীকে বাদ দিয়েছে।

প্রসঙ্গত, গত বছর ২২ মে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ২০১০ সালের পরে তৈরি রাজ্যের সব ওবিসি শংসাপত্র বাতিল করার কথা। আদালত জানায়, ২০১০ সালের আগে ৬৬টি সম্প্রদায়ের ওবিসি সার্টিফিকেট বৈধ। ওই সময়ের পর ইস্যু হওয়া সব ওবিসি শংসাপত্র বাতিল করা হল।

Post Views: 340

Continue Reading

Previous: সঙ্কট কাটেনি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, জানাল হাসপাতাল
Next: এখন বায়স্কোপে চোখ রাখলেই দেখা যাবে শান্তিনিকেতন, পর্যটকদের জন্য অভিনব ব্যবস্থা বিশ্বভারতীর

সম্পর্কিত গল্প

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.