Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সঙ্কট কাটেনি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, জানাল হাসপাতাল

সঙ্কট কাটেনি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, জানাল হাসপাতাল

Online Desk জুন 17, 2025
abhijit.jpg

ওঙ্কার ডেস্ক: বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখনও সঙ্কটমুক্ত নন। দক্ষিণ কলকাতার এক হাসপাতালে চিকিৎসাধীন অভিজিৎ। বিজেপি সাংসদের শারীরিক অবস্থা নিয়ে সোমবার বিকেলে একটি বিবৃতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাতে এমনটাই বলা হয়েছে।

হাসপাতাল সূত্রের খবর, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে ভুগছেন অভিজিৎ। তমলুকের সাংসদের ‘গ্যাস্ট্রোইন্টেস্টিন্যাল সেপসিস’ রয়েছে। এখনও তাঁকে আইসিইউ থেকে বের করা হয়নি। ৬৩ বছর বয়সী অভিজিৎকে আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হবে। তবে তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। স্থিতিশীল হলেও তিনি এখনওপ সঙ্কটমুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। উল্লেখ্য, গত শনিবার পেটে ব্যথা এবং বমি হওয়া ওই দিন রাতেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আলিপুরের একটি মাল্টিস্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেই সময় শারীরিক পরিস্থিতি দেখে চিকিৎসকরা আশঙ্কা করেছিলেন প্যানক্রিয়াটাইটিসের।

বিজেপি সাংসদের অসুস্থতায় উদ্বিগ্ন দলের কর্মী সমর্থকরা। সোমবারই হাসপাতালে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন সুকান্ত সংবাদ মাধ্যমকে বলেন, ‘উনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। আমাদের আশা শীঘ্রই হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি।’ এই ধরনের রোগের ক্ষেত্রে দীর্ঘ সময় চিকিৎসার প্রয়োজন।’

Post Views: 225

Continue Reading

Previous: তৃণমূল কর্মীকে গুলি করে কুপিয়ে খুন , চম্পট দুষ্কৃতী !
Next: ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত মামলায় মঙ্গলবার অন্তর্বর্তী রায় দেবে হাইকোর্ট

সম্পর্কিত গল্প

MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.