Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • তৃণমূল কর্মীকে গুলি করে কুপিয়ে খুন , চম্পট দুষ্কৃতী !

তৃণমূল কর্মীকে গুলি করে কুপিয়ে খুন , চম্পট দুষ্কৃতী !

Online Desk জুন 17, 2025
TMC-SHOOTOUT.png

নিজস্ব সংবাদদাতা , উত্তর চব্বিশ পরগণা : ভরাবাজারে তৃণমূল কর্মীকে গুলি করে কুপিয়ে খুন করে চম্পট দিল দুষ্কৃতীর দল। বসিরহাট মহকুমার বসিরহাট থানার গোটরা গ্রাম পঞ্চায়েতের ঘোনা বাজারের ঘটনা। বছর ২৫ এর আনার মোল্লা রাত আটটা নাগাদ বাড়ির কিছু দূরে ঘোনা বাজারে একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল বন্ধুদের সঙ্গে। জানা যাচ্ছে সেই সময় ১০ থেকে ১৫ জনের একটি দুষ্কৃতি দল হাতে ধারালো অস্ত্র ও মেশিনপত্র নিয়ে হামলা চালায় ওই যুবকের উপর।
প্রতাক্ষ্যাদর্শীরা জানায় হঠাৎই মোটরবাইকে একদল দুষ্কৃতি এসে কাছ থেকে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়, এমনকি মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় আনার মোল্লাকে । তারপরই সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা ছুটে এসে ওই যুবককে উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনার পর সঙ্গে সঙ্গে দোকান বাজার বন্ধ হয়ে যায় মানুষজন ছুটে পালিয়ে চলে যায়। গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরী হয়।খবর পেয়ে ঘটনাস্থলে বসিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী আসে কিন্তু ততক্ষণে দুষ্কৃতীরা গা ঢাকা
দিয়েছে।মৃত যুবক বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তসি বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী হিসেবে পরিচিতি, বিধায়কের সঙ্গে একাধিক জায়গায় তার দেখা গিয়েছে এমনটাই দাবি মৃত তৃণমূল কর্মীর কাকা ফজের আলী গাজীর।
প্রত্যক্ষদর্শীরা এও বলেন সপ্তাহ দুয়েক আগে গ্রামেরই কয়েকজনের সঙ্গে ঝামেলা হয় সেই গন্ডগোলের যেরে খুন না এর পেছনে অন্য কোন কারণ আছে? পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে শোনা যাচ্ছে মৃত আনারের সঙ্গে এলাকারই এক জনের সঙ্গে ঝামেলা চলছিল অর্থ লেনদেন নিয়ে,এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যন ছড়িয়েছে ঘোনা গ্রামে। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে মৃতের পরিবার ও গ্রামবাসীরা।

Post Views: 324

Continue Reading

Previous: খাঁচাবন্দী জীবন থেকে স্বাধীনতার স্বাদ , লঞ্চ থেকে লাফ দিয়ে দক্ষিণরায় ফিরল সুন্দরবনে
Next: সঙ্কট কাটেনি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, জানাল হাসপাতাল

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.