Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ওড়িশায় মুসলিম যুবককে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করে খুন

ওড়িশায় মুসলিম যুবককে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করে খুন

Online Desk জানুয়ারি 16, 2026
lynch.jpg

ওঙ্কার ডেস্ক: মুসলিম যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল গোরক্ষকদের বিরুদ্ধে। অভিযোগ, ওই মুসলিম যুবককে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করা হয়েছিল।
বুধবার ভোরে ওড়িশার বালাসোর জেলায় এই ঘটনা ঘটেছে। অভিযোগ, একটি পিকআপ ভ্যানে করে গরু নিয়ে যাচ্ছিলেন ওই ২৫ বছর বয়সী যুবক, সেটি আটকে তাঁকে মারধর করে গোরক্ষকরা। নিহত ব্যক্তির নাম, শেখ মাকান্দার মহম্মদ। বালাসোর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানা গিয়েছে।

রিপোর্ট অনুসারে, পিকআপ ভ্যানটি জয়দেব কসবা এলাকা থেকে আসছিল। সেই সময় গোরক্ষকরা সেটিকে থামিয়ে গাড়িটির চালক ও মহম্মদ— দুজনকেই মারধর করে। ঘটনার একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে হামলাকারীরা মহম্মদকে ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করছে। যদিও ভিডিওটির সত্যতা আনুষ্ঠানিকভাবে যাচাই করা যায়নি। পুলিশ প্রাথমিকভাবে পিকআপ ভ্যান দুর্ঘটনার বিষয়ে একটি এফআইআর দায়ের করেছে। এফআইআর এ বলা হয়েছে, গাড়িটি বেপরোয়াভাবে চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চালককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে একটি গরু পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এফআইআর-এ উল্লেখ করা হয়েছে, ‘গরুটিকে মা ভারতী গোশালায় নিয়ে যাওয়া হয়েছে। সেই সঙ্গে পিকআপ ভ্যানটিকে থানায় আনা হয়েছে। অভিযোগকারী পিকআপ ভ্যানের মালিক ও চালকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।’

পরে সন্ধ্যায়, নিহত ব্যক্তির ভাই শেখ জিতেন্দ্র মহম্মদ অভিযোগ করেন, পাঁচ জন লোক ভ্যানটি থামিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁর ভাইকে আক্রমণ করে। তিনি আরও জানান, একটি পুলিশগাড়ি ঘটনাস্থলে পৌঁছে মহম্মদকে বালাসোর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়ানের ভিত্তিতে দ্বিতীয় আরেকটি এফআইআর দায়ের করা হয়েছে। দ্বিতীয় অভিযোগের ভিত্তিতে, পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(২) ধারায় পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, হামলায় আরও কেউ জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে।

Post Views: 197

Continue Reading

Previous: ইরানে থাকা ভারতীয় দের দ্রুত দেশে ফেরার আর্জি কেন্দ্রীয় মন্ত্রকের; ভাবনা রয়েছে ‘এয়ারলিফ্ট’-এর
Next: বিএলও-র মৃত্যুতে পুলিশের দ্বারস্থ স্ত্রী, পরিবারের পাশে থাকার আশ্বাস অভিষেকের

সম্পর্কিত গল্প

1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.