Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ইরানে থাকা ভারতীয় দের দ্রুত দেশে ফেরার আর্জি কেন্দ্রীয় মন্ত্রকের; ভাবনা রয়েছে ‘এয়ারলিফ্ট’-এর

ইরানে থাকা ভারতীয় দের দ্রুত দেশে ফেরার আর্জি কেন্দ্রীয় মন্ত্রকের; ভাবনা রয়েছে ‘এয়ারলিফ্ট’-এর

Online Desk জানুয়ারি 16, 2026
iran-conflict.png

ওঙ্কার ডেস্ক: ইরানের বর্তমান পরিস্থিতির জেরে সেদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরার পরামর্শ দিল নয়া দিল্লি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সাওয়াল সরকারি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন ইরানে যুদ্ধ পরিস্থিতির মধ্যে যাতে ভারতীয় দের কোন রকম সমস্যা না হয় তার জন্য অতি সত্ত্বর সেদেশ ছেড়ে যেন তাঁরা বেরিয়ে আসেন। নিজেদের সমস্ত নথিপত্র নিজেদের সঙ্গে রাখার পরামর্শ দিয়েছেন দিল্লি। পাশাপাশি ইজরাইয়লে আটকে থাকা ভারতীয়দেরও দ্রুত দেশে ফেরার পরামর্শ দিয়েছেন দিল্লি। ইরানে আটকে থাকা ভারতীয়দের আশস্ত করেছে কেন্দ্রীয় মন্ত্রক।
ইরানে ক্রমশ অবনতি হওয়া নিরাপত্তা পরিস্থিতির দিকে নজর রেখে সেখানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি শুরু করেছে ভারত সরকার। বিদেশ মন্ত্রক ও তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস সূত্রে জানা যাচ্ছে, সাম্প্রতিক সময়ে ইরানের অস্থিরতা বেড়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ পুরো বিষয়টিকে আরও জটিল করে তুলেছে। এই প্রেক্ষিতে সেদেশে থাকা বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে আগাম সতর্কতা হিসেবে উদ্ধার পরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে। সুতের খবর অনুযায়ী আফগানিস্তানের গৃহযুদ্ধের সময়কালে নয়াদিল্লি যেভাবে এয়ারলিফ্ট করে দেশের নাগরিকদের ফিরিয়ে এনেছিল, এক্ষেত্রেও সে ব্যবস্থা নেওয়া যেতে পারে।
ইরানে বর্তমানে কয়েক হাজার ভারতীয় নাগরিক বসবাস করছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য অংশ ছাত্র, পাশাপাশি ব্যবসায়ী, পেশাজীবী, পর্যটক ও ধর্মীয় সফরে যাওয়া মানুষও রয়েছেন। দূতাবাসের পক্ষ থেকে সকলকে পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখতে বলা হয়েছে এবং যাঁরা পারেন, তাঁদের বাণিজ্যিক বিমানের মাধ্যমে দ্রুত ইরান ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে জরুরি অবস্থায় সরকারি সহায়তায় দেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও যোগাযোগের কাজও চলছে।
সূত্রের খবর, পরিস্থিতি আরও খারাপ হলে বিশেষ বিমানের মাধ্যমে ধাপে ধাপে উদ্ধার কার্যক্রম শুরু করা হতে পারে। সেই লক্ষ্যেই ভারত সরকার সম্ভাব্য সব দিক খতিয়ে দেখছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় বজায় রাখছে। বিমান পরিষেবা, বিমানবন্দর ব্যবস্থাপনা এবং কূটনৈতিক স্তরে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে যাতে সংকটের মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত কার্যকর করা যায়।
তেহরানে ভারতীয় দূতাবাস নিয়মিতভাবে নাগরিকদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছে এবং তাঁদের নিরাপদ স্থানে থাকতে, অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে চলতে ও পরিচয়পত্র ও ভ্রমণ সংক্রান্ত নথি হাতের কাছে রাখতে বলা হয়েছে। পরিস্থিতির উপর নজর রেখে প্রয়োজন অনুযায়ী পরবর্তী নির্দেশিকা জারি করা হবে বলেও জানানো হয়েছে। প্রসঙ্গত ইরানে চলমান পরিস্থিতি সংক্রান্ত বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেন ইরানের বিদেশমন্ত্রী আরাঘচী। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক, বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়।
আন্তর্জাতিক স্তরে ইরানকে ঘিরে চলমান উত্তেজনা এবং অভ্যন্তরীণ অস্থিরতার প্রেক্ষিতে ভারত সরকার নাগরিকদের নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সবদিক বিবেচনা করে যাতে কোনও ভারতীয় নাগরিক বিপদের মুখে না পড়েন, সেই লক্ষ্যেই এই উদ্ধার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে সরকারি মহলের বক্তব্য।

Post Views: 185

Continue Reading

Previous: বিচারপতি যশবন্ত বর্মার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে, তদন্ত করবে সংসদীয় কমিটি
Next: ওড়িশায় মুসলিম যুবককে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করে খুন

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.