Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিচারপতি যশবন্ত বর্মার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে, তদন্ত করবে সংসদীয় কমিটি

বিচারপতি যশবন্ত বর্মার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে, তদন্ত করবে সংসদীয় কমিটি

Online Desk জানুয়ারি 16, 2026
verma.jpg

ওঙ্কার ডেস্ক: সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল এলাহাবাদ হাই কোর্টের বিচারপতি যশবন্ত বর্মার আর্জি। বাড়ি থেকে কাঁড়ি কাঁড়ি নগদ টাকা উদ্ধার কাণ্ডে তাঁর বিরুদ্ধে তদন্ত করবে সংসদীয় কমিটি। এমনটাই, জানিয়ে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। উল্লেখ্য, এই ঘটনার তদন্তের জন্য গত আগস্টে তিন সদস্যের সংসদীয় প্যানেল গড়া হয়। যা গড়ে দিয়েছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। বিচারপতি বর্মা সেই প্যানেলের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। বিষয়টি নিয়ে দ্বারস্থ হন সুপ্রিম কোর্টের। শুক্রবার তাঁর সেই আবেদন খারিজ করে দেওয়া হল।

উল্লেখ্য, লোকসভার স্পিকারের গড়া তিন সদস্যের সংসদীয় কমিটিতে রয়েছেন দুই বর্ষীয়ান বিচারপতি এবং এক জন আইনজীবী। যে তিন জন ওই কমিটিতে রয়েছেন তাঁরা হলেন, সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমার, মাদ্রাজ হাই কোর্টের প্রধান বিচারপতি মণীন্দ্র মোহন এবং বর্ষীয়ান আইনজীবী বিভি আচার্য। তাঁরাই বিচারপতি বর্মার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করবেন। এ ছাড়া সাক্ষীদের সঙ্গেও কথা বলতে পারবে ওই কমিটি। তদন্ত শেষে ওই সংসদীয় কমিটি স্পিকারের কাছে রিপোর্ট জমা দেবে। পর্যবেক্ষকদের মতে, বিচারপতি বর্মাকে অপসারণ করতে কমিটির রিপোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

প্রসঙ্গত, ২০২৫ সালের মার্চ মাসে বিচারপতি বর্মার বাসভবন থেকে প্রচুর পরিমাণে নগদ টাকা উদ্ধার হয়। সেই সময় তিনি দিল্লি হাই কোর্টের বিচারপতি ছিলেন। অভিযোগ ওঠে, উদ্ধার হওয়া টাকা ছিল হিসাববহির্ভূত। দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হয় বিচারপতি বর্মার বিরুদ্ধে। যদিও বর্মার দাবি, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। কোনও টাকা তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়নি।

Post Views: 177

Continue Reading

Previous: ২০ জানুয়ারি নতুন সর্বভারতীয় সভাপতি ঘোষণা বিজেপির, দৌড়ে এগিয়ে নীতিন নবীন
Next: ইরানে থাকা ভারতীয় দের দ্রুত দেশে ফেরার আর্জি কেন্দ্রীয় মন্ত্রকের; ভাবনা রয়েছে ‘এয়ারলিফ্ট’-এর

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.