Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ২০ জানুয়ারি নতুন সর্বভারতীয় সভাপতি ঘোষণা বিজেপির, দৌড়ে এগিয়ে নীতিন নবীন

২০ জানুয়ারি নতুন সর্বভারতীয় সভাপতি ঘোষণা বিজেপির, দৌড়ে এগিয়ে নীতিন নবীন

Online Desk জানুয়ারি 16, 2026
nitin-nabin.jpg

ওঙ্কার ডেস্ক: দলের সর্বভারতীয় সভাপতি নির্বাচনের জন্য শুক্রবার বিজেপির তরফে নির্ঘন্ট প্রকাশ করা হয়েছে। ঘোষণা অনুযায়ী, ১৯ জানুয়ারি এই পদের জন্য মনোনয়নপত্র জমা নেওয়া হবে। পর দিন অর্থাৎ ২০ জানুয়ারি, পদ্ম শিবিরের নতুন প্রধানের নাম ঘোষণা করা হবে।

বিজেপির ন্যাশনাল রিটার্নিং অফিসার কে লক্ষ্মণের তরফে প্রকাশ করা ওই নির্ঘন্ট অনুযায়ী, সর্বভারতীয় সভাপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র ১৯ জানুয়ারি দুপুর ২টো থেকে বিকেল ৪টের মধ্যে জমা দিতে হবে। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ওই একই দিনে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে। মনোনয়নপত্রের নথি যাচাই-বাছাই করা হবে ১৯ জানুয়ারি বিকেল ৪টে থেকে ৫টার মধ্যে। লক্ষ্মণ জানিয়েছেন, ‘প্রয়োজন হলে’ ২০ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিনেই নবনির্বাচিত সর্বভারতীয় সভাপতির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। দলের সদর দফতরে নির্বাচন প্রক্রিয়াটি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। তবে সূত্রের খবর, বিজেপির সর্বভারতীয় সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন নীতিন নবীন। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলীয় প্রধান হিসেবে নির্বাচিত হতে পারেন। কারণ অন্য কোনো দলীয় নেতা এই প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে চাইছেন না বলে সূত্রের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ দলের শীর্ষ নেতৃত্ব নবীনকে সভাপতি পদের জন্য সমর্থন করছেন।

উল্লেখ্য, বিজেপির বর্তমান সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি ২০২০ সালের ২০ জানুয়ারি থেকে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব পালন করছেন। তার আগে নাড্ডা ২০১৯ সালের জুন থেকে ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত বিজেপির কার্যনির্বাহী সভাপতি ছিলেন।

Post Views: 137

Continue Reading

Previous: বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দু, সিলেটে শিক্ষকের বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ
Next: বিচারপতি যশবন্ত বর্মার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে, তদন্ত করবে সংসদীয় কমিটি

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.