ওঙ্কার ডেস্ক: গত বছর নদিয়ার কালিগঞ্জে রাজনৈতিক প্রতিহংসার কারণে প্রাণ হারিয়েছিল ৯ বছরের তামান্না খাতুন। বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরেছেন ছোট্ট তামান্নার মা সাবিনা ইয়াসিন। বঙ্গে রাজনৈতিক পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজনৈতিক প্রতিহিংসার অপরাধের ক্ষেত্রে ‘জিরো টোলারেন্স’ নীতি গ্রহনে জোড় দেন এবং তামান্না খুনের সঠিক বিচারের আশ্বাস দেন তিনি। গত মঙ্গলবারই কালিগঞ্জ চত্বরে চিরুনি তল্লাশি চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার বুধবার গুরগাঁও থেকে আর একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে বলে জানানো হয়েছে। তামান্না খুনে এখনও পর্যন্ত মোট ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
উল্লেখ্য, গত বছর নদিয়ার কালিগঞ্জে বিধানসভা উপ নির্বাচনে জয়লাভ করে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। তার জয়ের পর বিশাল বিজয় মিছিল বের করা হয় দলের তরফ থেকে। বিজয় উল্লাসের সঙ্গে চলে ব্যাপক বোমাবাজি এবং বিরোধী দলের কর্মীদের উপর হামলা। সেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয় ৯ বছরের ছোট্ট তামান্নাকে। বিজয় মিছিলের থেকে বোমা এসে পরে তামান্নার বাড়িতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। সেই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছিল রাজ্যবাসী।
রাজ্যে পালা বদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় জানিয়েছিল যে রাজনৈতিক প্রতিহংসার বিরুদ্ধে রাজ্য সরকার ‘জিরো টোলারেন্স’ নীতি গ্রহন্ব তৎপর। তিনি তামান্না র মায়ের সঙ্গে দেখা করে সুবিচারের আশ্বাস দেন। মুখ্যমন্ত্রীর কথায় কিছুটা স্বস্তিতে রয়েছেন বলে জানিয়েছেন মা সাবিনা ইয়াসিন। দ্রুততার সঙ্গে অভিযুক্তদের গ্রেফতারিতে মেয়ের খুনের সুবিচারের আশা রাখছেন তিনি।