Skip to content
জুন 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • তারাতলার ঘটনায় বিগত সরকারকে দুষলেন দিলীপ ঘোষ

তারাতলার ঘটনায় বিগত সরকারকে দুষলেন দিলীপ ঘোষ

Online Desk জুন 25, 2026
dilip.jpg

ওঙ্কার ডেস্ক: তারাতলার নির্মীয়মাণ গুদামে ছাদ ধসে পড়ার ঘটনায় এখনও উদ্ধার কাজ চলছে। এই গজটনায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। আহত বহু। বৃহস্পতিবার সকাল থেকেও জোরকদমে চলছে উদ্ধার কাজ। সেই আবহেই এবার এই দুর্ঘটনার নেপথ্যে দুর্নীতি ও নির্মাণে গাফিলতির অভিযোগ তুলে সরব হলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর অভিযোগের তীর বিগত সরকারের দিকেই। এই বিপর্যয়ের সঙ্গে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

নির্মীয়মান অবস্থায় এত বড় কাঠামো ভেঙে পড়া অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করেন দিলীপ ঘোষ। তিনি জানান, “এত বড় নির্মাণকাজ চলাকালীনই যদি ধসে পড়ে, তা হলে নির্মাণ শেষ হওয়ার পর সেখানে মানুষ কাজ শুরু করলে বা ব্যবহার করলে কত বড় বিপর্যয় ঘটতে পারত, তা ভেবেই শিউরে উঠতে হয়।”

ঘটনার তদন্তে ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল গঠন করেছে কলকাতা পুলিশ। গ্রেফতার করা হয়েছে গুদামের সুপারভাইজার সৈয়দ মহম্মদ গুলজার, শ্রমিক সরবরাহকারী মহম্মদ আতাউল এবং সুভাষ চৌধুরীকে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুরসভার ইঞ্জিনিয়ারদের রিপোর্টে নির্মাণ পরিকল্পনায় গুরুতর ত্রুটির ইঙ্গিত মিলেছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, বুধবার দুপুরে ব্রেসব্রিজের কাছে নির্মীয়মাণ গুদামের লোহার কাঠামো আচমকা ভেঙে পড়ে। সেই সময় সেখানে ৫০ থেকে ৬০ জন শ্রমিক কাজ করছিলেন। এখনও ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া শ্রমিকদের খোঁজ চলছে।

Post Views: 19

Continue Reading

Previous: তামান্না খুনে গুরগাঁও থেকে গ্রেফতার আরও এক; বিজেপি জামানায় মেয়ের খুনের সুবিচারের আশায় মা সাবিনা
Next: ‘কলকাতাকে মৃত্যুপুরি বানিয়েছেন’ তারাতলা কান্ডে তৃণমূলকে তুলোধনা মুখ্যমন্ত্রীর, ক্ষতিগ্রস্তদের অর্থসাহায্যের ঘোষণা

সম্পর্কিত গল্প

iran-india.jpg

ইরানের তেল মন্ত্রীর সঙ্গে বৈঠকে হরদীপ পুরী, আলোচনা জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধি নিয়ে

Online Desk জুন 25, 2026
delhi-high-court.jpg

ধর্ষণের ফলে ২৮ সপ্তাহের গর্ভবতী নাবালিকা, সন্তান অপসারণের অনুমতি দিল আদালত

Online Desk জুন 25, 2026
taratala.jpg

তারাতলার গুদামের কোনও রেজিস্টারই নেই, সিটের হাতে বিস্ফোরক তথ্য

Online Desk জুন 25, 2026

You may have missed

iran-india.jpg

ইরানের তেল মন্ত্রীর সঙ্গে বৈঠকে হরদীপ পুরী, আলোচনা জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধি নিয়ে

Online Desk জুন 25, 2026
delhi-high-court.jpg

ধর্ষণের ফলে ২৮ সপ্তাহের গর্ভবতী নাবালিকা, সন্তান অপসারণের অনুমতি দিল আদালত

Online Desk জুন 25, 2026
taratala.jpg

তারাতলার গুদামের কোনও রেজিস্টারই নেই, সিটের হাতে বিস্ফোরক তথ্য

Online Desk জুন 25, 2026
eci-wb.png

দীর্ঘ এক বছরের শূন্যতা কাটিয়ে রাজ্যে নতুন নির্বাচন কমিশনার, দায়িত্বে কৃষ্ণ গুপ্ত

Online Desk জুন 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.