Skip to content
জুন 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ধর্ষণের ফলে ২৮ সপ্তাহের গর্ভবতী নাবালিকা, সন্তান অপসারণের অনুমতি দিল আদালত

ধর্ষণের ফলে ২৮ সপ্তাহের গর্ভবতী নাবালিকা, সন্তান অপসারণের অনুমতি দিল আদালত

Online Desk জুন 25, 2026
delhi-high-court.jpg

ওঙ্কার ডেস্ক: ধর্ষণের ফলে গর্ভবতী হয়ে পড়েছিল ১৫ বছরের এক কিশোরী। এর ফলে মানসিক অবসাদে ভুগতে থাকে নির্যাতিতা। আইন অনুযায়ী ২৪ সপ্তাহের মধ্যে গর্ভপাতের অনুমতি দেওয়া হয়। কিন্তু দিল্লি হাইকোর্ট ওই নির্যাতিতার মানসিক স্বাস্থ্যের কথা ভেবে বিশেষ ক্ষমতা প্রয়োগ করে ২৮ সপ্তাহের গর্ভাবস্থার অবসান ঘটানোর অনুমতি দিল। যোগ্য চিকিৎসকদের দ্বারা এই গর্ভাবস্থার অবসান ঘটাতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত।

বিচারপতি মিনি পুষ্করণার অবকাশকালীন বেঞ্চ স্পষ্ট ভাবে জানিয়েছে, এ ক্ষেত্রে শিশুটি যদি জীবিত থাকে, তাহলে কর্তৃপক্ষকে অবশ্যই নবজাতকের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দিতে হবে। সেই সঙ্গে শিশু কল্যাণ কমিটিকে বিষয়টি জানাতে হবে। এছাড়া মেয়েটি ও তার বাবা যদি চান, তবে ওই শিশুকে দত্তক দেওয়ারও ব্যবস্থা করতে হবে। আদালত আরও নির্দেশ দিয়েছে, ডিএনএ পরীক্ষার জন্য ভ্রূণের টিস্যু সংরক্ষণ করতে হবে। ফৌজদারি মামলায় যা দরকার হবে। ধর্ষণের শিকার হওয়ার পর বাবার মাধ্যমে কিশোরী আদালতের দ্বারস্থ হয়। প্রায় ২৬ থেকে ২৮ সপ্তাহের গর্ভাবস্থা থেকে সে মুক্তি পেতে চায় বলে আদালতে জানায়। কারণ গর্ভাবস্থায় সে আরও মানসিক অবসাদের মধ্যে ডুবে যাচ্ছে। ২৪ জুন দেওয়া নির্দেশে আদালত বলেছে, ‘বর্তমান নির্দেশের ভিত্তিতে আবেদনকারীকে গর্ভাবস্থা অবসানের জন্য নয়াদিল্লির এইমস এ ভর্তি হওয়ার অনুমতি দেওয়া হল। আইন অনুযায়ী যোগ্য চিকিৎসকদের মাধ্যমে গর্ভাবস্থা অবসানের প্রক্রিয়াটি সম্পন্ন করা হোক।’

আদালত আরও জানিয়েছে, ‘যদি শিশুটি জীবিত অবস্থায় জন্ম নেয়, তবে রাজ্যের সহযোগিতায় দিল্লি এইমস এর মেডিকেল সুপারিনটেনডেন্ট শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করবে এবং সম্ভাব্য সব ধরনের সাহায্য করবে। পাশাপাশি শিশুটিকে ইনকিউবেটরে রাখার ব্যবস্থা করতে হবে।’ দিল্লি সরকার জানিয়েছে, এইমসের স্পষ্ট রিপোর্টের প্রেক্ষিতে, এ ক্ষেত্রে গর্ভাবস্থা অবসানের প্রক্রিয়া সম্পন্ন করা হলে তাদের কোনও আপত্তি নেই।

Post Views: 27

Continue Reading

Previous: তারাতলার গুদামের কোনও রেজিস্টারই নেই, সিটের হাতে বিস্ফোরক তথ্য
Next: ইরানের তেল মন্ত্রীর সঙ্গে বৈঠকে হরদীপ পুরী, আলোচনা জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধি নিয়ে

সম্পর্কিত গল্প

iran-india.jpg

ইরানের তেল মন্ত্রীর সঙ্গে বৈঠকে হরদীপ পুরী, আলোচনা জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধি নিয়ে

Online Desk জুন 25, 2026
taratala.jpg

তারাতলার গুদামের কোনও রেজিস্টারই নেই, সিটের হাতে বিস্ফোরক তথ্য

Online Desk জুন 25, 2026
eci-wb.png

দীর্ঘ এক বছরের শূন্যতা কাটিয়ে রাজ্যে নতুন নির্বাচন কমিশনার, দায়িত্বে কৃষ্ণ গুপ্ত

Online Desk জুন 25, 2026

You may have missed

iran-india.jpg

ইরানের তেল মন্ত্রীর সঙ্গে বৈঠকে হরদীপ পুরী, আলোচনা জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধি নিয়ে

Online Desk জুন 25, 2026
delhi-high-court.jpg

ধর্ষণের ফলে ২৮ সপ্তাহের গর্ভবতী নাবালিকা, সন্তান অপসারণের অনুমতি দিল আদালত

Online Desk জুন 25, 2026
taratala.jpg

তারাতলার গুদামের কোনও রেজিস্টারই নেই, সিটের হাতে বিস্ফোরক তথ্য

Online Desk জুন 25, 2026
eci-wb.png

দীর্ঘ এক বছরের শূন্যতা কাটিয়ে রাজ্যে নতুন নির্বাচন কমিশনার, দায়িত্বে কৃষ্ণ গুপ্ত

Online Desk জুন 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.