Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পাক সেনাঘাঁটি বা সাধারণ মানুষকে আঘাত করা হয়নি, জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়ে জানাল ভারত

পাক সেনাঘাঁটি বা সাধারণ মানুষকে আঘাত করা হয়নি, জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়ে জানাল ভারত

Online Desk মে 7, 2025
20250507_120519.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁও হামলার জবাব দিতে কেবল পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে আঘাত করা হয়েছে। সাধারণ মানুষ বা পাক সেনাঘাঁটিতে কোনও আঘাত হানা হয়নি বলে স্পষ্ট জানানো হল ভারতের তরফে। বুধবার সেনার তরফে সাংবাদিক বৈঠক করে এ কথা জানানো হয়।

এদিন সাংবাদিক বৈঠকে ছিলেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী এবং উইং কমান্ডার ব্যোমিকা সিংহ ও কর্নেল সোফিয়া কুরেশি। ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গে সেনার তরফে জানানো হয়, কোনও সাধারণ নাগরিকের ক্ষতি করা হয়নি। নির্দিষ্ট ভাবে কিছু ভবনে আঘাত হানা হয়েছে। সেনাঘাঁটিতে কোনও হামলা করা হয়নি। প্রযুক্তির সাহায্যে ওই ভবনগুলি ভাঙা হয়েছে বলে জানানো হয়।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে হামলা মুম্বই হামলার পরে সবচেয়ে বড় জঙ্গি হামলা। এদিন বিদেশসচিব বিক্রম মিস্রী বলেন, মুম্বই হামলার পর পহেলগাঁওয়ের জঙ্গি হামলা সবচেয়ে বড় হামলা। পরিবারের সামনে পুরুষদের গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলার দায় স্বীকার করেছে। জইশ ই মহম্মদ, লশকর ই তৈবার মতো জঙ্গি সংগঠনগুলি এই ধরনের ছোট সংগঠনের মাধ্যমে কাজ করে চলেছে। তার বিরুদ্ধেই ভারত জবাব দিয়েছে। এদিন মিস্রী দাবি করেন, সন্ত্রাসবাদের কাঠামোকে ধ্বংস করতেই ভারত এই প্রত্যাঘাত করেছে। তিনি রাষ্ট্রসঙ্ঘের বিবৃতির প্রসঙ্গও তুলে ধরেন। ভারতের বিদেশসচিব বলেন, ‘গত ২৫ এপ্রিল পহেলগাঁওয়ের হামলার নিন্দা করে রাষ্ট্রসঙ্ঘ বলেছিল ন্যায়বিচার দরকার। ভারতের প্রত্যাঘাত তার ভিত্তিতেই।’

Post Views: 109

Continue Reading

Previous: ‘অপারেশন সিঁদুর’কে লজ্জাজনক বললেন ট্রাম্প, উদ্বেগ রাষ্ট্রসঙ্ঘের মহাসচিবের
Next: প্রত্যাঘাতের লোকেশন ঠিক করে দেয় ‘র’!

সম্পর্কিত গল্প

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.